
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, বায়ার্ন কোচের বর্তমান অবস্থা কী
খেলা ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১৮:৫০

ভারত ৪ উইকেটে জিতেছে। ছবি: এএফপি
১৮১ রান তাড়ায় ১১ ওভারের মধ্যে ৭১ তুলতে গিয়ে ৫ উইকেট হারিয়ে ফেললে জয়ের আশা কিছুটা দুরাশাই হয়ে যায়। নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের ক্ষেত্রেও অনেকটা তা-ই হয়েছিল। নামান ধীরের ১৭ বলে ৩২ রানের ঝড় সত্ত্বেও যে কারণে শেষ ১৮ বলে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৬ রানের।
১৭ ওভার পর্যন্ত ওভারপ্রতি সাড়ে সাতের একটু বেশি করে রান তোলা ভারত লক্ষ্যে পৌঁছে যাবে, এমনটি কয়জন ভাবতে পেরেছিলেন! তাছাড়া তখন যথাক্রমে ১৩ বলে ১৭ ও ৯ বলে ১৬ রানে ব্যাট করছিলেন তিলক বার্মা ও নিতিশ কুমার রেড্ডি। অনেকের ভাবনার বাইরে থাকা কাজটিই করেছেন তিলক-নিতিশ, নিউজিল্যান্ডের মুখের কাছ থেকে জয় কেড়ে নিয়েছেন তারা। এক বল হাতে রেখে ভারত জিতেছে ৪ উইকেটে। তিলক শেষ পর্যন্ত ২৬ বলে ৫১ রান করে অপরাজিত ছিলেন, রেড্ডি ১৩ বলে করেন ২৬ রান।
ক্রাইস্টচার্চে এই জয়ের ফলে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ভারত ২-০ ব্যবধানে এগিয়ে গেল। একই ভেন্যুতে রেকর্ড রান তাড়া করে প্রথম ম্যাচটি তারা জিতেছিল একই ব্যবধানে।
গ্লেন ফিলিপসের ৪৩ বলে ৭০ ও বেভন জ্যাকবসের ৪৬ বলে ৫৮ রানের সুবাদে ১৮০ করা নিউজিল্যান্ড ভারতকে চেপে ধরেছিল। কিউই বোলাররা প্রথম ৬৬ বলে ৬-এর একটু বেশি ইকোনমিতে রান দিয়ে ৫ উইকেট তুলে নেয়, ৩টি উইকেটই যায় মিচেল স্যান্টনারের ঝুলিতে। একাদশে ফেরা তরুণ সেনসেশন বৈভব সূর্যবংশী করেন মাত্র ৪ রান।
এরপর নামান ধীর, তিলক ও নিতিশ ভারতের দিকে জয়ের পাল্লা ভারি করে দেন। তিলক-রেড্ডি জুটি শেষ তিন ওভারে যথাক্রমে ১৭, ১৮ ও ১১ রান তুলেন। প্রথম ১৩ বলে ১৭ রান করা তিলক শেষ ১৩ বলে করেন ৩৪ রান। নিউজিল্যান্ডের হয়ে ২১ রানে ৪ উইকেট নেন স্যান্টনার। তবে এদিন ভুবনেশ্বর কুমারের দিনটি ভালো যায়নি, এক উইকেটের জন্য তাকে খরচ করতে হয়েছে ৫০ রান।