
প্রথমার্ধে তারা আমাদের কঠিন শাস্তি দিয়েছে–বাজে শুরুর দায় স্বীকার মরিনিয়োর
খেলা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৭

ফুলহ্যাম কোচ আলভারো আরবেলোয়া। ছবি: সংগৃহীত
ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ২৫ হাজার পাউন্ড জরিমানা গুনতে হচ্ছে ফুলহ্যাম কোচ আলভারো আরবেলোয়াকে। একই সঙ্গে ভবিষ্যতে এমন মন্তব্য না করার জন্য তাকে সতর্ক করেছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।
গত ২০ সেপ্টেম্বর ফুলহ্যামের মাঠ ক্রাভেন কটেজে প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। প্রথমার্ধে লিসান্দ্রো মার্তিনেজের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ফুলহ্যাম। ৮৯তম মিনিটে গোল করে ইউনাইটেডকে সমতায় ফেরান ম্যাথিউস কুনহা।
ম্যাচের পর রেফারির সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন আরবেলোয়া। তার অভিযোগ, ম্যাচের বেশির ভাগ সিদ্ধান্তই ইউনাইটেডের পক্ষে গেছে। আরবেলোয়া তখন বলেন, ‘আমার মতে সব ফাউল তাদের পক্ষে গেছে। সব সিদ্ধান্ত ছিল তাদের পক্ষে।’
ঘটনাটি তদন্ত করে স্বাধীন কমিশন জানায়, আরবেলোয়ার মন্তব্যে ম্যাচ কর্মকর্তাদের পক্ষপাতিত্বের ইঙ্গিত ছিল। আগের ম্যাচের বিতর্কিত সিদ্ধান্তের ক্ষতিপূরণ হিসেবে কর্মকর্তারা ইউনাইটেডের পক্ষে সিদ্ধান্ত নিতে পারেন, এমন ধারণাও প্রকাশ করেছিলেন তিনি।
এই বক্তব্যের জন্যই জরিমানার পাশাপাশি সতর্কবার্তা পেয়েছেন ফুলহ্যাম কোচ।