
হারলেও পিএসজির সঙ্গে বার্সেলোনাকে ফাইনালে দেখতে চান রাফিনিয়া
খেলা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১৪:১০

লিওনেল স্ক্যালোনি। ছবি: এপি
আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ হিসেবে লিওনেল স্ক্যালোনির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। নতুন চুক্তিতে সম্মতি দিয়েছেন বিশ্বকাপজয়ী এই কোচ। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এক্সে প্রকাশিত ভিডিওতে জানিয়েছেন, ২০৩০ সালের জুলাই পর্যন্ত আর্জেন্টিনার কোচের দায়িত্বে থাকতে রাজি হয়েছেন স্ক্যালোনি। তবে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, প্রাথমিকভাবে দুই বছরের চুক্তি হবে। চুক্তিতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর সুযোগও থাকবে।
টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, ২০২৮ সালের কোপা আমেরিকার পর চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি বিবেচনায় আসবে। সবকিছু ঠিক থাকলে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে থাকতে পারেন স্ক্যালোনি।
২০৩০ বিশ্বকাপ হবে শততম আসর। স্পেন, পর্তুগাল ও মরক্কোর সঙ্গে আয়োজক হিসেবে থাকছে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে। এই তিন দক্ষিণ আমেরিকান দেশে একটি করে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে।
এদিকে, স্ক্যালোনির সঙ্গে তার বর্তমান কোচিং স্টাফদেরও ধরে রাখতে চায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। বিশেষ করে সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েলকে দায়িত্বে রাখার চেষ্টা চলছে।