
সিটির শিরোপা কেড়ে নেয়ার পক্ষে নন এনরিকে
খেলা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১৭:৩৪

টাইগার পেসার হাসান মাহমুদ। ছবি: বিসিবি
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে হ্যাটট্রিক করে ইতিহাস গড়ার পর এবার আইসিসি র্যাঙ্কিংয়েও সুখবর পেলেন হাসান মাহমুদ। বুধবার (১৪ অক্টোবর) প্রকাশিত সাপ্তাহিক র্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে টেস্ট বোলারদের মধ্যে ৩৮তম স্থানে উঠেছেন বাংলাদেশের এই পেসার। এটি তার ক্যারিয়ার সেরা অবস্থানের সমান।
আবুধাবি টেস্টের প্রথম ইনিংসে হ্যাটট্রিকসহ পাঁচ উইকেট নিয়েছিলেন হাসান। দ্বিতীয় ইনিংসে শিকার করেন আরও একটি উইকেট। একই ম্যাচে সাত উইকেট নিয়ে র্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়েছেন ইবাদত হোসেন। তার বর্তমান অবস্থান ৬৭তম।
চার উইকেট নিয়ে এক ধাপ উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজের। তিনি আছেন ২২তম স্থানে। তিন ধাপ পিছিয়ে তাইজুল ইসলাম ১৮তম।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ২৯তম হয়েছেন লিটন দাস। তানজিদ হাসান এগিয়েছেন ১০ ধাপ, তার অবস্থান ৯২তম। তবে মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন এক ধাপ করে পিছিয়েছেন।
অলরাউন্ডারদের তালিকায় তিন নম্বর অবস্থান ধরে রেখেছেন মিরাজ। শীর্ষে আছেন মার্কো ইয়ানসেন, দ্বিতীয় রবীন্দ্র জাদেজা।