
ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে পড়ল বাংলাদেশ
খেলার সময়
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০:৩০

ছবি: সংগৃহীত
ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের পর এবার আফগানিস্তানের কাছেও হারল বাংলাদেশ। এই ম্যাচে বিন্দুমাত্রও জয়ের সম্ভাবনা তৈরি করতে পারেনি বাংলাদেশ। ৮৭ বল বাকি থাকতেই ১৬১ রানের লক্ষ্য ছুঁয়ে সহজ জয় তুলে নেয় আফগানিস্তান। ৭ উইকেটে ম্যাচ হারে বাংলাদেশ।
রান রেটের সমীকরণ মেলাতেও পারেনি তাওহিদ হৃদয়ের দল। আফগানিস্তানকে ১১৯ রানের মধ্যে আটকাতে পারলে ফাইনালে খেলার সুযোগ ছিল বাংলাদেশের। তবে তা আর হয়ে ওঠেনি।
২৭.১ ওভারে আফগানিস্তানের ব্যাটাররা ১২১ রান তুলতেই বিদায় নিশ্চিত হয় বাংলাদেশের। রহমত শাহর অপরাজিত ৬৭ রানে ম্যাচটাও আফগানিস্তান জিতে গেছে ৩৫.৩ ওভারে। আগামী ২৩ অক্টোবর ফাইনাল খেলবে আফগানিস্তান বনাম জিম্বাবুয়ে।
৯৩ বলে ৬৬ রানের জুটিতে দলের জয় সঙ্গে নিয়ে ফেরেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান রেহমাত শাহ ও হাশমাতউল্লাহ শাহিদি।
৯০ বলে পাঁচ চারে ৬৭ রানে অপরাজিত থাকেন অধিনায়ক রেহমাত। ৫৪ বলে চার চারে ৩৬ রান করেন শাহিদি।
ত্রিদেশীয় সিরিজে টানা দুই ওয়ানডেতে হেরে ছিটকে পড়ল বাংলাদেশ।