
দুই মাসের জন্য ছিটকে গেলেন সিটির ঘানাইয়ান তারকা
খেলা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ২১:১২

হ্যান্ডবলে ভারতের কাছে উড়ে গেল বাংলাদেশ। ছবি: হ্যান্ডবল ফেডারেশন
নেপালকে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে ভারতের বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ। তবে শক্তিশালী প্রতিপক্ষের সামনে সেই আত্মবিশ্বাস ধরে রাখতে পারেননি মিষ্টি-শ্যামলীরা। শুরু থেকেই একের পর এক গোল হজম করে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
সোমবার (১৯ অক্টোবর) পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে বেগম খালেদা জিয়া নারী আইএইচএফ নেশনস ট্রফি (এশিয়া জোন–২)-এ ভারত ৪৭-১৩ গোলে হারিয়েছে বাংলাদেশকে। প্রথমার্ধেই ২৪-৮ গোলে পিছিয়ে পড়ে স্বাগতিক মেয়েরা।
এই জয়ে টানা দুই ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। অন্যদিকে, বড় ব্যবধানে হারলেও বাংলাদেশের ফাইনালে ওঠার সম্ভাবনা শেষ হয়ে যায়নি।
চার দলের এই প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৩৩-২০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। মঙ্গলবার (২০ অক্টোবর) লিগ পর্বের শেষ ম্যাচে মালদ্বীপকে হারাতে পারলেই ফাইনালে ভারতের সঙ্গী হবে তারা।
ভারতের কাছে হারকে বাস্তবতা হিসেবেই দেখছেন বাংলাদেশের স্প্যানিশ কোচ আনা আলোনসো। তার মতে, দুই দলের প্রস্তুতি ও দক্ষতার পার্থক্যই ম্যাচের ফলে প্রতিফলিত হয়েছে।