
অবসরে গেলেন স্পেনের বিশ্বকাপজয়ী তারকা
খেলা ডেস্ক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ০০:৩২

৪৩ বলে ১০২ রানে অপরাজিত ছিলেন আইয়ার। ছবি: বিসিসিআই
নমান ধীরের অভিষেক রাঙানো বোলিং আর শ্রেয়াস আইয়ারের বিধ্বংসী সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়েছে ভারত। ১৭২ রানের লক্ষ্য ৩২ বল হাতে রেখেই টপকে যায় স্বাগতিকরা।
লখনৌতে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেও পাওয়ার প্লে'তে তিন উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ৪৪ রানে তিন উইকেট হারানো দলকে সাময়িকভাবে ঘুরে দাঁড় করান শাই হোপ ও শেরফাইন রাদারফোর্ড। হোপ ৫২ রান করে ফিরলেও রাদারফোর্ডের ৩৪ বলে ৫৬ রানের ঝড়ো ইনিংসে ১৭১ পর্যন্ত যায় ক্যারিবীয়রা।
ভারতের হয়ে অভিষিক্ত নমান ধীর ৩১ রানে ৩ উইকেট নিয়ে নজর কাড়েন। কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল নেন দুটি করে উইকেট।
জবাবে ৩৫ রানেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। এরপর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন অধিনায়ক আইয়ার ও ইশান কিশাণ। তৃতীয় উইকেটে ৬৭ বলে ১৩৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে জয় নিশ্চিত করেন তারা।
মাত্র ৪২ বলে সেঞ্চুরি পূর্ণ করা আইয়ার শেষ পর্যন্ত ৪৩ বলে ১০ চার ও ৬ ছক্কায় ১০২ রানে অপরাজিত থাকেন। ইশান করেন ২৭ বলে ৩৭ রান।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার (৯ অক্টোবর) রাঁচিতে।