
লিটনের সেঞ্চুরির পর ইনিংস ঘোষণা বাংলাদেশের, আফগানিস্তানের সামনে পাহাড়সমান লক্ষ্য
খেলা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১৪:৪৭

আফগানদের নাকাল করে তুলেছেন লিটন দাস। ছবি: এসিবি
আবুধাবি টেস্টের চতুর্থ দিনের প্রথম শেসনটি টাইগাররা নিজেদের করে নিয়েছে। গতকাল (১১ অক্টোবর) শেষ বিকেলে ১১ রানে ৩ উইকেট হারানোর পর আজ দিনের প্রথম সেশনে আফগানিস্তানের বোলারদের হতাশা উপহার দিয়েছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। সপ্তম উইকেট জুটিতে লিড সাড়ে চারশর কাছাকাছি নিয়ে গেছেন তারা।
সোমবার (১২ অক্টোবর) লাঞ্চ ব্রেকের আগে ৪৪৩ রানের লিড নিয়েছে বাংলাদেশ। গতকাল ৬ উইকেটে ২২৩ রান নিয়ে দিন শেষ করা বাংলাদেশ আজ প্রথম সেশনে কোনো উইকেট না হারিয়ে যোগ করেছে আরও ১১৪ রান। সেঞ্চুরির পথে হাঁটছেন লিটন দাস। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন মিরাজ।
প্রথম ইনিংসে ৫৩ রানে আউট হওয়া লিটন ৯৬ বলে ১১ চারে ৮১ রানে ব্যাট করছেন। মিরাজ ৭৪ বলে ৪ চারে ৩৮ রানে অপরাজিত।
এর আগে গতকাল শেষ বিকালে সেঞ্চুরির কাছাকাছি গিয়ে আউট হয়েছেন মুশফিকুর রহিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মুশফিক ৮১ ও শান্ত ৮২ রান করে বিদায় নেন। এরপর নাইট ওয়াচম্যান হাসান মাহমুদও ১ রান করে আউট হয়ে গেলে কিছুটা চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ।
কিন্তু আজ সকালের সেশনে দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশকে পাহাড়সমান লিড এনে দিয়েছে লিটন-মিরাজ জুটি।