
সন্দেহজনক বোলিং অ্যাকশনে অভিযুক্ত আলিস
খেলা ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১৯:১৬

শিষ্যদের পারফরম্যান্স নিয়ে খুশি স্যামি। ছবি: আইসিসি
দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। গতকালই তারা ভারতে খেলেছে শেষ টি-টোয়েন্টি ম্যাচটি। বৃষ্টির কারণে ম্যাচের ফল সম্ভব না হলেও শিষ্যদের পারফরম্যান্স নিয়ে খুশি দলের কোচ ড্যারেন স্যামি।
ভারতে খেলতে আসার আগে তাদের বিপক্ষে সাম্প্রতিক পারফরম্যান্স ভালো ছিল না ওয়েস্ট ইন্ডিজের। তিনটি দ্বিপক্ষীয় সিরিজের সব কটিতেই হেরেছিল তারা। সাত ম্যাচের মধ্যে জয় ছিল মাত্র একটিতে। সেই দল বিশ্বকাপ জয়ী ভারতের সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজ ড্র করেছে ২-২ ব্যবধানে।
এ নিয়ে ড্যারেন স্যামি বলেন, ‘২-২ ব্যবধান সব দলের পারফরম্যান্সেরই সঠিক প্রতিফলন, বিশেষ করে আমাদের ছেলেদের জন্য। সিরিজ শুরুর সময় অনেকেই হয়তো আমাদের কোনো সুযোগই দেখেননি। তবে সেটা ছিল অন্যদের মতামত।’
স্যামি বলেন, ‘আমরা সিরিজ জিততে চেয়েছিলাম। কারণ, ভারতে আমরা দীর্ঘদিন ধরে যা করতে পারিনি, এবার তা করতে পারলে ভালো লাগত। আমরা জানি, সাফল্য আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। দল হিসেবে আমরা কোথায় আছি এবং কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি, সেটিকে কখনওই হালকাভাবে নিই না।
তিনি যোগ করেন, ‘আমরা শুধু নিজেদের উন্নতির ধারাবাহিকতা বজায় রাখতে চাই। আমার মনে হয়, এই সিরিজের পর আমরা অনেক বড় একটি পদক্ষেপ নিয়েছি। আমরা বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলেছি এবং তাদের সঙ্গে সমানে সমান লড়াই করেছি। কিছু কিছু ক্ষেত্রে তাদের চেয়েও ভালো খেলেছি, বিশেষ করে তাদের নিজেদের মাঠে।’
ক্যারিবীয়রা বাংলাদেশে এসে ২২ অক্টোবর একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ঢাকায় ২৮ অক্টোবর শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ, সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্ট ৫ নভেম্বর।