
ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চাইলেন ইনফান্তিনো
খেলা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১৯:৪০

রোনান সুলিভান। ছবি: সংগৃহীত
আগামী ৫ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসরের আয়োজক বাংলাদেশ। এই আসরে বাংলাদেশের জার্সিতে যুক্তরাষ্ট্র প্রবাসী স্ট্রাইকার রোনান সুলিভালের খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। সেটা দূর করেছেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম।
বৃহস্পতিবার বাফুফে ভবনে সাংবাদিকদের ফাহাদ করিম বলেন, ‘আলহামদুলিল্লাহ, আজকেই আমাকে সে কনফার্ম করেছে। ইনশা আল্লাহ সে আসতে পারবে। ১৮ অক্টোবর খেলোয়াড় তালিকা নিবন্ধনের শেষ দিন। আমরা তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করব।’
বাংলাদেশি বংশোদ্ভূত রোনান সুলিভান ২০২৬ সালের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে প্রথম নজর কাড়েন। ওই আসরে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। রোনান গ্রুপপর্বে পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে বাংলাদেশকে ২-০ ব্যবধানে জেতান। এরপর ফাইনালে ভারতের বিপক্ষে টাইব্রেকারেও একটি গোল করেন। গ্রুপপর্বে করেন এক গোলে সহায়তা।
তার অন্তর্ভুক্তি নিশ্চিতভাবেই বাংলাদেশের জন্য স্বস্তির বিষয়। লাল সবুজের প্রতিনিধিরা সাফে প্রথম ম্যাচ খেলতে নামবে ৫ নভেম্বর, ভুটানের বিপক্ষে। ১১ নভেম্বর গ্রুপপর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে।
মোট দুটি গ্রুপে গ্রুপপর্বের খেলা অনুষ্ঠিদ হবে। এই দুই গ্রুপ থেকে ৪টি দল সেমিফাইনালে যাবে। সেমির দুটি ম্যাচ হবে ১৪ নভেম্বর। ফাইনাল ১৭ নভেম্বর।