
অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
খেলা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১৪:১৯

আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস। ছবি: সংগৃহীত
অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে হারের পর ম্যানচেস্টার ইউনাইটেডের ক্লাব কর্তাদের সমালোচনায় মুখ খুলেছেন লিসান্দ্রো মার্তিনেস। আর্জেন্টাইন ডিফেন্ডারের অভিযোগ, চ্যাম্পিয়ন্স লিগে ভালো করার মতো শক্তিশালী স্কোয়াড গড়তে যথেষ্ট বিনিয়োগ করেনি ক্লাব।
মঙ্গলবার (১৩ অক্টোবর) চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে অ্যাতলেটিকোর কাছে ২-০ গোলে হারে ইউনাইটেড। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ সাত ম্যাচে মাত্র এক জয় পেয়েছে দলটি। এমন পরিস্থিতিতে কোচ মাইকেল ক্যারিকের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
তবে ব্যর্থতার জন্য শুধু খেলোয়াড় বা কোচকে দায়ী করতে নারাজ মার্তিনেস। তার মতে, দল গঠনে কর্তাদেরও জবাবদিহি করতে হবে।
অ্যামাজন প্রাইমকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, 'আমাদের টেকনিক্যাল ডিরেক্টরের (জেসন উইলকক্স) কাছ থেকে আরও বেশি কিছু আশা করি। আমাকে সত্যিটা বলতে হবে আজ। ফুটবলার হিসেবে আমাদের অবশ্যই আরও বেশি কিছু করার আছে। কিন্তু এই ধরনের রাতের জন্য প্রস্তুত থাকতে একটি শক্তিশালী স্কোয়াড গড়াও গুরুত্বপূর্ণ।'
কোচ বদলানোর বদলে ক্লাবের অন্য বিভাগগুলোর দিকেও নজর দেয়ার আহ্বান জানান তিনি। মার্তিনেস বলেন, 'ম্যানেজার বদলাতে থাকলে চলবে না। (ওপরে তাকিয়ে) অন্যান্য ক্ষেত্রগুলোর কী হবে?'
এদিকে মার্তিনেসের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে ক্যারিক বলেন, 'আমি এটা দেখিনি। এই ধরনের একটি ম্যাচের পর, যখন প্রত্যাশার সঙ্গে প্রাপ্তি মেলে না, তখন কেউ হতাশ ও আবেগপ্রবণ হতে পারেন। আমি এটা দেখিনি, তাই আমার মনে হয় না এটা বলার সঠিক সময়। আমরা সবাই যত্নশীল এবং বিভিন্ন উপায়ে তা প্রকাশ করি, কিন্তু এখন সময় হলো একতাবদ্ধ হয়ে সমস্যা সমাধানের জন্য কাজ করার।'