
আর্শদীপের আগুনে বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত
খেলা ডেস্ক
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২২:৫১

৫১ বলে ৯৬ রান করেন মাজ সাদাকাত। ছবি: সংগৃহীত
মাজ সাদাকাতের ঝড়ো ৯৬ ও অধিনায়ক সাহিবজাদা ফারহানের ৭৩ রানের ইনিংসে শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয় পেয়েছে পাকিস্তান। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সফরকারীদের ৮২ রানে হারিয়েছে স্বাগতিকরা। রাওয়ালপিন্ডিতে আগে ব্যাট করে ৩ উইকেটে ২১৫ রান তোলে পাকিস্তান। জবাবে ৭ উইকেটে ১৩৩ রানে থামে শ্রীলঙ্কা।
টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। উদ্বোধনী জুটিতে ফারহান ও ফখর জামান তোলেন ৪৬ রান। ২২ রান করে ফখর ফিরলে ক্রিজে আসেন মাজ। দ্বিতীয় উইকেটে দু'জনের ৮৮ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত পায় পাকিস্তান। ৪৪ বলে ৭৩ রান করে ফেরেন ফারহান।
অন্য প্রান্তে ঝড় তোলেন মাজ। ৫১ বলে ৬ চার ও ৭ ছক্কায় ৯৬ রান করেন তিনি। ইনিংসের শেষ বলে আউট হন এই ব্যাটার। হাসান নওয়াজ ৯ বলে ১৯ রানে অপরাজিত থাকেন।
জবাবে শুরু থেকেই চাপে পড়ে শ্রীলঙ্কা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৬৪ রানেই ৫ ব্যাটারকে হারায় তারা। কামিন্দু মেন্ডিস করেন ২৩ রান। শেষদিকে মহীশ থিকশানার অপরাজিত ৩২ রান শুধু হারের ব্যবধান কমিয়েছে। পাকিস্তানের হয়ে মোহাম্মদ ইমরান ১১ রান দিয়ে নেন ৩ উইকেট।