
আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হেরে বাংলাদেশের বিদায়
খেলা ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১৩:৩৬

মোহাম্মদ রিজওয়ান। ছবি: এএফপি
গত আগস্ট-সেপ্টেম্বরে ইংল্যান্ড সিরিজ চলাকালে অনলাইন বেটিং ও জুয়া-সংক্রান্ত অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। ওই ঘটনায় এখনও পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন অথরিটির (এনসিসিআইএ) তদন্তের মধ্যে আছেন তিনি।
ইংল্যান্ড সফরেই জব্দ করা হয়েছিল রিজওয়ানের মোবাইল ফোন। সেটি নাকি এখনও এনসিসিআইএর কাছেই রয়েছে। এরইমধ্যে রিজওয়ান পেলেন ক্রিকেটে ফেরার অনুমতি। পাকিস্তানের ২০২৬–২৭ মৌসুমের প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-১-তে সুই নর্দার্ন গ্যাস পাইপলাইনস লিমিটেডের হয়ে খেলবেন তিনি। দলটির অধিনায়কত্বও তার কাঁধে।
সুই নর্দার্নের ক্রিকেট পরিচালক মোহাম্মদ হাফিজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ঘরোয়া ক্রিকেট বিভাগের পরিচালকের কাছ থেকে ছাড়পত্র পাওয়ার পর ১৯ অক্টোবর থেকে দলের হয়ে খেলবেন রিজওয়ান।
জিও সুপারের এক প্রতিবেদনে বলা হয়েছে, রিজওয়ান প্রেসিডেন্টস ট্রফিতে খেলতে পিসিবির কাছ থেকে অনাপত্তিপত্র চাননি। তবে তিনি নেপাল প্রিমিয়ার লিগে খেলার জন্য অনাপত্তিপত্র চেয়ে পিসিবির সঙ্গে যোগাযোগ করেছিলেন। ওই টুর্নামেন্টের একটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তার চুক্তি চূড়ান্ত হয়েছে।
নেপাল প্রিমিয়ার লিগের জন্য রিজওয়ান প্রেসিডেন্টস ট্রফি শেষ হওয়ার পর ছাড়পত্র পেতে পারেন। কারণ, পাকিস্তানে ঘরোয়া ক্রিকেটের প্রতিযোগিতা চলাকালে বিদেশি লিগে খেলার জন্য ক্রিকেটারদের এনওসি দিতে পিসিবি অনাগ্রহী।