
ম্যানইউর পক্ষপাতিত্ব নিয়ে অভিযোগ, জরিমানার মুখে ফুলহ্যাম কোচ আরবেলোয়া
খেলা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৮

রিশাদকে ধরে রাখল হোবার্ট হারিকেন্স। ছবি: ফেসবুক
বিগ ব্যাশে রিশাদ হোসেনের পারফরম্যান্সে মুগ্ধ হোবার্ট হারিকেন্স। তাই বাংলাদেশের এই লেগ স্পিনারকে আগামী আসরেও দলে ধরে রেখেছে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজিটি। দলের হাই পারফরম্যান্স মহাব্যবস্থাপক স্যালিয়ান বিমস জানিয়েছেন, রিশাদকে ফেরাতে আগ্রহী ছিল হোবার্ট।
আগামী ১২ ডিসেম্বর শুরু হবে বিগ ব্যাশের ১৬তম আসর। দক্ষিণ আফ্রিকা সফর শেষে ২৪ বছর বয়সি রিশাদের অস্ট্রেলিয়ায় যোগ দেয়ার কথা।
গত মৌসুমে বিগ ব্যাশে অভিষেকেই নিজের সামর্থ্যের প্রমাণ দেন রিশাদ। ১২ ম্যাচে ১৫ উইকেট নিয়ে হোবার্টের সর্বোচ্চ উইকেটশিকারি হন তিনি। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে মৌসুম শেষে জেতেন দলের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার।
হোবার্টের দলে এবার আগে থেকেই আছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা। দু'জন বিশেষজ্ঞ লেগ স্পিনারকে একসঙ্গে খেলানোর পরিকল্পনা নিয়ে প্রশ্ন থাকলেও রিশাদের সামর্থ্যে আস্থা রেখেছে দলটি।
বিমসের মতে, রিশাদের ফিরে আসার দৃঢ় ইচ্ছা নতুন চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দু'জনের বোলিংয়ের ধরন আলাদা হওয়ায় প্রতিপক্ষ ও কন্ডিশন অনুযায়ী দল বাড়তি বিকল্প পাবে বলেও মনে করেন তিনি।
এবার হোবার্টে রিশাদের সতীর্থ হবেন শাই হোপ, টিম ডেভিড, ন্যাথান এলিস ও রাইলি মেরেডিথের মতো ক্রিকেটাররাও।