
বিপিএলে যুক্ত হতে আগ্রহী লাহোর কালান্দার্সের মালিক
খেলা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৫

এই গোলের উল্লাস পরে ফিকে হয়ে গেছে ইউনাইটেড। ছবি: এএফপি
শত চেষ্টা করেও মৌসুমের দ্বিতীয় জয় অধরাই থেকে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার (১৮ অক্টোবর) ইল্যান্ড রোডে পরিবর্তিত ফরমেশনে আরও লড়াকু পারফরম্যান্স উপহার দিলেও লিডস ইউনাইটেডের বিপক্ষে ১-১ গোলের ড্রয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে সফরকারীদের। এই ফলের পর কোচ মাইকেল ক্যারিকের ওপর চাপ আরও বাড়ছে।
অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হার এবং লিসান্দ্রো মার্টিনেজের বিস্ফোরক সাক্ষাৎকারে টালমাটাল এক সপ্তাহের পর এই ড্রয়ে কিছুটা স্বস্তিই পেয়েছে ইউনাইটেড। লিডসের বিপক্ষে মার্টিনেজ একাদশেও ছিলেন। দলের পারফরম্যান্সে লড়াই করার মানসিকতা দেখা গেলেও মৌসুমে লিগে দ্বিতীয় জয় তুলে নেওয়ার মতো যথেষ্ট মানের ফুটবল খেলতে পারেনি তারা।
ম্যাচের বেশির ভাগ সময় স্বীকৃত কোনো স্ট্রাইকার ছাড়াই খেলেছে ইউনাইটেড। এতে ইউরি টিলেমানসকে আক্রমণাত্মক ভূমিকায় খেলার সুযোগ দেওয়া হয়। প্রথমার্ধে ব্রায়ান এমবুমোর সঙ্গে সমন্বয় করে দলকে এগিয়ে দেন টিলেমানস।
তবে ম্যাচ যত গড়িয়েছে, ক্যারিকের দল ততই নিষ্প্রভ হয়ে পড়েছে। এটি ছিল আরেকটি ম্যাচ, যেখানে প্রতিপক্ষের চেয়ে দৌড় ও গতিতে পিছিয়ে ছিল ইউনাইটেড। শেষ পর্যন্ত রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে কর্নার থেকে পাওয়া বলে গোল করে লিডসকে সমতায় ফেরান ডমিনিক ক্যালভার্ট-লুইন।
উত্তপ্ত ও অস্বস্তিকর একটি সপ্তাহের সমাপ্তি ঘটানোর জন্য লিডসের মাঠে খেলাটিকে ইউনাইটেডের সবচেয়ে কঠিন পরীক্ষা হিসেবে বিবেচনা করা হচ্ছিল। বাস্তবে ম্যাচটি তাদের কঠিন লড়াইয়ে নামতে বাধ্য করেছে। অন্তত সেই লড়াই করার মানসিকতা দলের মধ্যে দেখা গেছে।
সাবেক ফুটবলার ও বিশ্লেষক জেমি ক্যারাঘার বলেন, 'আলাদাভাবে বিবেচনা করলে, লিডসের মাঠে গিয়ে তারা যেভাবে খেলেছে, সেটি একটি মোটামুটি ভালো ফল।'
এ ক্ষেত্রে ইউনাইটেড কিছুটা সুবিধাও পেয়েছে, কারণ ড্যানিয়েল ফার্কের লিডসও নিজেদের সেরা লড়াকু পারফরম্যান্স দেখাতে পারেনি।
তবে গত সপ্তাহে ওল্ড ট্রাফোর্ডে টটেনহ্যামের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের তুলনায় এবার ইউনাইটেডের খেলায় অনেক বেশি আক্রমণাত্মক মনোভাব দেখা গেছে। টটেনহ্যামের বিপক্ষে নিষ্প্রভ পারফরম্যান্সের পর ক্ষুব্ধ সমর্থকেরা দলকে দুয়ো দিয়ে মাঠ থেকে বিদায় করেছিলেন।
তারপরও পরিসংখ্যানটা ক্যারিকের জন্য উদ্বেগজনক, প্রিমিয়ার লিগে সর্বশেষ সাত ম্যাচে মাত্র একটি জয়, আর আগস্টের পর থেকে কোনো জয়ই নেই।
ক্যারিক ভালোভাবেই জানেন, এমন ফলাফল তার পদ নিয়ে চলতে থাকা অনাকাঙ্ক্ষিত আলোচনা থামানোর জন্য যথেষ্ট নয়।