
কেইন, ইয়ামাল নাকি এমবাপ্পে—কে জিতবেন এবারের ব্যালন ডি’অর
খেলা ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১৪:১৬

সান্তোসের হয়ে পরের দুই ম্যাচ খেলতে পারবেন না নেইমার। ছবি: রয়টার্স
মাঠে বিতর্কিত আচরণের কারণে আবারও আলোচনায় নেইমার। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে বাহিয়ার বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের সঙ্গে বিবাদে জড়িয়ে লাল কার্ড দেখেছেন সান্তোসের এই তারকা। মাঠ ছাড়ার সময় প্রতিপক্ষের খেলোয়াড়কে হুমকি দেয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
শনিবার (২৪ অক্টোবর) রাতে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। তবে ফলের চেয়ে বেশি আলোচনা হচ্ছে নেইমারের আচরণ নিয়ে।
ঘটনার শুরু প্রথমার্ধে। বল দখলের লড়াইয়ে বাহিয়ার মিডফিল্ডার রদ্রিগো নেস্টরের সঙ্গে সংঘর্ষের পর প্রতিপক্ষের দিকে বল ছুড়ে মেরে হলুদ কার্ড দেখেন নেইমার। বিরতির সময়ও দু'জনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।Após ser expulso por falar com a mão na boca, Neymar parte pra cima de Rodrigo Nestor e precisa ser contido. #futebol #santos #bahia #brasileirao https://t.co/POR2C9gj6O
— ge (@geglobo) October 25, 2026
দ্বিতীয়ার্ধ শুরুর আগে নেস্টরের সঙ্গে আবারও কথা-কাটাকাটিতে জড়ান নেইমার। এ সময় মুখের ওপর হাত রেখে কিছু বলেন তিনি। নেস্টরের অভিযোগের পর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তা নিয়ে নেইমারকে লাল কার্ড দেখান রেফারি।
মাঠ ছাড়ার পথে নিজের আচরণের ব্যাখ্যা দেন নেইমার। তার দাবি, নেস্টরের সঙ্গে হাসিঠাট্টা করছিলেন তিনি। মুখ ঢেকে কথা বলাকে ভুল স্বীকার করলেও অভিযোগ করেন, কিছু বলার আগেই প্রতিপক্ষের খেলোয়াড় রেফারির কাছে নালিশ করেছেন। তবে নেস্টরকে দেখে নেয়ার হুমকিও দেন তিনি।
এই লাল কার্ডের আগে হলুদ কার্ড দেখায় পালমেইরাসের বিপক্ষে পরের ম্যাচে এমনিতেই খেলতে পারতেন না নেইমার। লাল কার্ডের কারণে আরও এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি। ফলে সান্তোসের পরের দুই ম্যাচে খেলতে পারবেন না এই ব্রাজিলিয়ান তারকা।