
শুধু হাসি-ঠাট্টা মজা করে বিয়ে করলে কী হয়?
মুফতি আবদুল্লাহ তামিম
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১৮:২১

মক্কা নগরীর মসজিদুল হারাম
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর মসজিদুল হারামে জুমার নামাজ আদায় করতে জড়ো হন লাখো মুসল্লি। পবিত্র কাবা শরিফকে ঘিরে অবস্থিত মসজিদুল হারাম ও এর আশপাশের এলাকায় মুসল্লিদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
শুক্রবার (২৩ অক্টোবর) মসজিদুল হারামে জুমার নামাজে ইমামতি করেন শায়খ সালেহ বিন হুমাইদ। পবিত্র দুই মসজিদের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের নির্ধারিত সূচি অনুযায়ী তিনি জুমার নামাজ পরিচালনা করেন তিনি।
শায়খ সালেহ বিন হুমাইদ সৌদি আরবের প্রখ্যাত আলেম ও মসজিদুল হারামের জ্যেষ্ঠ ইমাম। ১৯৫০ সালে সৌদি আরবের কাসিম প্রদেশের বুরাইদাহ শহরে জন্মগ্রহণ করেন তিনি। মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে শরিয়াহ বিষয়ে উচ্চশিক্ষা ও ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
১৯৮৪ সালে মসজিদুল হারামের ইমাম হিসেবে নিযুক্ত হওয়ার পর থেকে দীর্ঘদিন ধরে তিনি সেখানে ইমামতি ও খুতবা প্রদানের দায়িত্ব পালন করছেন। ইসলামি জ্ঞানচর্চা ও ধর্মীয় কর্মকাণ্ডে অবদানের জন্যও তিনি পরিচিত।
পবিত্র মসজিদুল হারামে জুমার নামাজ আদায় করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা মুসল্লিদের সমাগম ঘটে। বিশেষ করে ওমরাহ পালনকারীদের উপস্থিতিতে মসজিদ প্রাঙ্গণ সব সময়ই থাকে প্রাণবন্ত।