
অনুমতি ছাড়া অন্যের ঘরে প্রবেশ, ইসলাম কী বলে?
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ১৬:২৪

সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিনষ্টের লক্ষ্যে হুথি মিলিশিয়ার চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইন্দোনেশিয়ার উলামা পরিষদের (এমইউআই) একটি প্রতিনিধিদল। মদিনার ইসলামী বিশ্ববিদ্যালয় সফর শেষে দেওয়া সুপারিশে সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশ করে তারা।
বুধবার (৪ নভেম্বর) মদিনার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত সুপারিশে এ অবস্থান তুলে ধরে প্রতিনিধিদলটি। এর নেতৃত্ব দেন ইন্দোনেশিয়ার উলামা পরিষদের উপপ্রধান শাইখ ড. কিয়াই হাজি খলিল নাফিস।
সুপারিশে বলা হয়, সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতা এবং ইসলামের পবিত্র স্থান ও বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য হুমকিস্বরূপ যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট। বেসামরিক নাগরিক ও স্থাপনায় হামলা ইসলামের শিক্ষা ও জীবন রক্ষার নীতির পরিপন্থী বলেও উল্লেখ করা হয়।
প্রতিনিধিদলটি সৌদি আরবের ধর্মীয় গুরুত্বের কথা তুলে ধরে দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার ওপর গুরুত্বারোপ করে। একই সঙ্গে ইসলাম ও মুসলমানদের সেবায় এবং হজ, ওমরাহ পালনকারী ও দর্শনার্থীদের সেবায় সৌদি আরবের ভূমিকার প্রশংসা করে তারা।
সুপারিশে মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতি জোরদার, উগ্রবাদ মোকাবিলা এবং মধ্যপন্থা, সহনশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।
শেষে সৌদি আরবের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করে প্রতিনিধিদলটি দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা এবং ইসলামের পবিত্র স্থানগুলোর সুরক্ষায় নেওয়া উদ্যোগের প্রতি সমর্থন জানায়।