
কোরআন হাদিসের আলোকে অমুসলিমদের অধিকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:২৬

চণ্ডিপাঠের মধ্য দিয়ে শুরু হয় দশমী পূজার আনুষ্ঠানিকতা, চলছে সিঁদুর খেলা। ছবিটি ভিডিও থেকে নেয়া
চণ্ডিপাঠের মধ্য দিয়ে শুরু হয় দশমী পূজার আনুষ্ঠানিকতা। আজ বিজয়া দশমী। পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসবের শেষ দিন।
বুধবার (২১ অক্টোবর) দেশের প্রতিটি মণ্ডপে সকালে চণ্ডিপাঠের মধ্য দিয়ে শুরু হয় দশমীর পূজার আনুষ্ঠানিকতা। এরপর অপরাজিতা পূজা, দশোপচারে দেবীর আরাধনা, গণেশসহ অন্যান্য দেবদেবীর পূজা, আরতি ও পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে এগিয়ে চলে সমাপনপর্ব।
এরপর দর্পণ ও ঘট বিসর্জনের আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় দেবীবরণের আয়োজন। এদিন বিবাহিত নারীরা একে একে দেবীর চরণে নিবেদন করতে থাকেন সিদুর এব্ং দেবিকে করান মিষ্টিমুখও।
এসময় নারীরা দেবীর কাছে সংসারের সুখ সমৃদ্ধির প্রার্থনা করেন। এরপর শুরু হয় সিঁদুর খেলা। প্রচলিত বিশ্বাসে, দেবীর চরণে নিবেদিত সিঁদুর ঘরে সংরক্ষণ করলে সংসারে মঙ্গল ও সমৃদ্ধি আসে। তাই দেবীর আশীর্বাদ সঙ্গে নিয়ে নতুন করে পথ চলার প্রত্যাশা ভক্তদের।