
নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের কর্মিসভা বৃহস্পতিবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ১৫:২৮

মেজর (অব.) আখতারুজ্জামান বিমানবন্দরে যাত্রী সাধারণের দুর্ভোগ-ভোগান্তি, কর্তৃপক্ষের উদাসীনতা, অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন বলে মন্তব্য করেছেন জামায়াত আমির শফিকুর রহমান। ছবি সংগৃহীত
প্রবাসী এবং বিদেশফেরত যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি নিয়ে প্রতিবাদ করায় মেজর (অব) আখতারুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (৪ অক্টোবর) দেয়া এক ফেসবুক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
ডা. শফিকুর রহমান লিখেছেন, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান বিমানবন্দরে যাত্রী সাধারণের দুর্ভোগ-ভোগান্তি, কর্তৃপক্ষের উদাসীনতা, অনিয়ম ও অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। কার্যত তিনি ভুক্তভোগী যাত্রী সাধারণ, বিশেষ করে বিদেশফেরত প্রবাসীদের প্রতিবাদের কণ্ঠে পরিণত হয়েছেন।
তবে সরকার বিমানবন্দরের সমস্যার সমাধান না করে তাকে গ্রেফতার করেছে উল্লেখ করে তিনি আরও লিখেছেন, তার প্রতিবাদকে আমলে নিয়ে দুর্বলতাগুলো সংশোধন করার পরিবর্তে তাকে গ্রেফতার করা হয়েছে। এমনকি দুইবারের সাবেক সংসদ সদস্য এবং একজন বীর মুক্তিযোদ্ধাকে জনসম্মুখে অপমানিত করার নানা হীন পদক্ষেপ নেয়া হয়েছে।
জামায়াত আমির আরও লিখেছেন, জনগণ অন্ধ নয়, সবই দেখছে। কার্যত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তিনি বীরত্বের প্রমাণ দিয়েছেন এবং ভুক্তভোগী মানুষের হৃদয়ের বীরে পরিণত হয়েছেন। আল্লাহ তায়ালা তার সম্মান বৃদ্ধি করুন। আমিন।
এদিকে শনিবার (৩ অক্টোবর) জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও নিরাপত্তা সদস্যকে লাঞ্ছিত করার অভিযোগে করা মামলায় এই রিমান্ড মঞ্জুর করা হয়।