
অস্ত্রপচারের ধকল নিয়েই দলীয় কর্মসূচিতে জামায়াত আমির
মহানগর ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ২০:১১

বাম দিক থেকে ঢাকা মহানগর উত্তর ছাত্রশক্তির নবনির্বাচিত সভাপতি আশিকুজ্জামান মোল্লা ও সাধারণ সম্পাদক মো. তানিম ওয়াহিদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা মহানগর উত্তরের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে অ্যাডভোকেট আশিকুজ্জামান মোল্লা এবং সাধারণ সম্পাদক পদে মো. তানিম ওয়াহিদকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) রাতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
এক বছরের জন্য অনুমোদিত এ কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
আশিকুজ্জামান মোল্লা জুলাই গণ-অভ্যুত্থানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে নেতৃত্ব দেন। পরে তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সংগঠক ও ঢাকা মহানগর সার্চ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। জাতীয় ছাত্রশক্তির আত্মপ্রকাশের পর তিনি ঢাকা মহানগর উত্তরের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হন।
অন্যদিকে, তানিম ওয়াহিদ জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর বনানী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন।