
সংবিধান সংশোধন কমিটিকে জামায়াত কোনো পরামর্শ দেবে না: গোলাম পরওয়ার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১৪:৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান। ছবি: সময় সংবাদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, ৭১ ও ২৪ এর পরাজিত শক্তি এক হয়ে আন্দোলন শুরু করেছে। জনগণ তা মেনে নেবে না। ২৪ এর পরাজিত শক্তিরা হুংকার দিচ্ছে।
বুধবার (১৪ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাইফুদ্দিন আহমেদ মনির তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আমান বলেন, ষড়যন্ত্র আরও হবে, সজাগ থাকতে হবে। ইতিহাস সাক্ষী কোনো স্বৈরাচার দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আর ফিরে আসতে পারেনি, পারবেও না।
এ সময় বিদেশে ড. ইউনূসকে হেনস্তা হওয়ার ঘটনায় নিন্দা জানান তিনি।
দুর্গাপূজায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এই বিএনপি নেতা বলেন, দুর্গাপূজায় ৩ শিফটে ৮ ঘণ্টা করে নেতাকর্মীরা থাকবে। শারদীয় দুর্গা উৎসব নির্বিঘ্ন ও উৎসবমুখর হবে।
তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে। দেশ এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে।
আলোচনা সভায় বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা নাজিম উদ্দিন আলম বলেন, নতুন একটা সরকারের বিরুদ্ধে লংমার্চ কর্মসূচি দেয়া অপ্রাসঙ্গিক। চিন্তাভাবনা করে কর্মসূচি দেন যেন মাফিয়া সুযোগ নিতে না পারে। জুলাই আগস্টের খুনিদের সঙ্গে আঁতাত করে কর্মসূচি দিলে জনগণ তা মেনে নেবে না। বিরোধী দলকে দায়িত্বশীল সমালোচনা ও কর্মসূচি দেয়ার আহ্বান জানান তিনি।
নাজিম উদ্দিন বলেন, বিএনপি ধ্বংস ও সন্ত্রাসের রাজনীতি করে না। এমনকি কারোর বিরদ্ধে প্রমাণ মিললে প্রধানমন্ত্রী তাকে বহিষ্কার করে শাস্তিও দিচ্ছেন।