
অস্ত্রপচারের ধকল নিয়েই দলীয় কর্মসূচিতে জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১৪:৫৮
জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি
মাদকের বিরুদ্ধে বিএনপি নেতা ও ঢাকা-৬ আসনের এমপি ইশরাক হোসেনের সদিচ্ছার প্রশংসা করলেও প্রক্রিয়ার সমালোচনা করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে চট্টগ্রামে এক অনুষ্ঠানে এ সমালোচনা করেন তিনি।
জামায়াত আমির বলেন, মাদক প্রতিরোধে ইশরাক হোসেনের পদক্ষেপ সঠিক, কিন্তু প্রক্রিয়া ভুল।
এসময় সরকারকে জনবান্ধব হওয়ারও আহ্বান জানান জামায়াত আমির।
এদিন সকাল ৮টায় জামায়াত আমির চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
এ সময় বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম এবং মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে আয়োজিত প্রাক্তন সাথী-সদস্য সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার জন্য তিনি চট্টগ্রামে এসেছেন।