
নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের কর্মিসভা বৃহস্পতিবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ১২:৫২

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম। ফাইল ছবি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেছেন, আওয়ামী লীগ যে রকম লাঠি নিয়ে রাস্তায় নামতো আমরা সেইভাবে চাই না। আমাদের লাঠি দেশের জনগণ, তারাই ষড়যন্ত্র প্রতিহত করবে।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) রাজধানীর ফরিদাবাদ এলাকায় ওয়ার্ডপর্যায়ে নাগরিক সেবা, বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিধন, ফুটপাত ও রাস্তার উন্নয়নমূলকসহ সার্বিক কার্যক্রম পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
আমরা এলাকার ভালো চাই পাশাপাশি এলাকার সাধারণ মানুষও এগিয়ে আসলে আরও ভালো কাজ করা সম্ভব বলেও জানান তিনি।
আমরা দায়িত্ব নেয়ার পরে রেভিনিউ বেড়েছে- এ কথা জানিয়ে বিরোধীদলের সমালোচনা করে তিনি আরও বলেন, তারা শুরু করেছে একদফা। প্রধানমন্ত্রী তারেক রহমানের গদি উল্টাই দেবেন, তাহলে পাঁচ বছর অপেক্ষা করুন। দেশের মধ্যে বিশৃঙ্খলা করবেন না। ফ্যাসিবাদের কায়দায় আবার তাদেরকে ফিরিয়ে আনবেন না। ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে কোনো যোগসাজশ করবেন না। বিরোধী দল নির্বাচনের সময় হাজার হাজার কোটি টাকা খরচ করছিল, সেই টাকা কোথা থেকে পেয়েছিলেন তারা?
বিএনপি চাঁদাবাজিতে বিশ্বাস করে না। বিরোধীদল বিএনপিকে ভয় পাই। এই কারণে তারা বিএনপিকে কাজ করতে দেয় না। মাদকমুক্ত ঢাকা গড়তে চাই। ক্লিন ঢাকা গড়তে চাই বলেও জানান তিনি।