
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১৭:৩৫

জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত
সংবিধান সংশোধন কমিটিকে জামায়াত কোনো পরামর্শ দেবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেছেন, সংবিধান সংশোধনের যে প্রক্রিয়া সরকার গ্রহণ করেছে জামায়াত সেটির সাথেই একমত নয়।
বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর মিন্টো রোডে হিন্দু ধর্মাবলম্বী নেতাদের সাথে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মতবিনিময় শেষে সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার এসব কথা বলেন।
বৈঠকে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি মজবুত করতে নানা আলোচনা হয়েছে।
গোলাম পরওয়ার বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের সকলের দেশের নাগরিক হিসেবে যথাযথ অধিকার নিশ্চিত হোক এটিই জামায়াতের প্রত্যাশা।
এ সময় তিনি আরও বলেন, বিরোধীদলের মতামত উপেক্ষা করে সরকার সংবিধান সংশোধনের কোনো পদক্ষেপ নিলে জনগণ তা প্রত্যাখ্যান করবে।