
দুই মাথা ও চার চোখের বিরল সাপ উদ্ধার (ভিডিও)
স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৫৩

নিজের চিকিৎসার পাশাপাশি দুই সন্তানের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় রয়েছেন ফাতেমা হক। ছবি: সংগৃহীত
২০১৯ সাল থেকে ম্যালিগন্যান্ট মেলানোমা বা ত্বকের ক্যানসারে আক্রান্ত ফাতেমা হক রুম্পা ওরফে শিলা আক্তার। দীর্ঘদিন দেশে চিকিৎসা নেওয়ার পর ২০২৪ সালে ভারতের ভেলোরের সিএমসি হাসপাতালে চিকিৎসা শুরু করেন তিনি। তবে ক্যানসারের পাশাপাশি লিভারে একাধিক সিস্ট ও স্পাইনের জটিলতায় ভুগছেন এই সফটওয়্যার প্রকৌশলী।
মানুষের সহায়তায় ২০২৬ সালের আগস্টে চিকিৎসার একটি পর্যায় শেষ করে দেশে ফিরলেও সামনে রয়েছে দীর্ঘ চিকিৎসার পথ। ফাতেমার স্বজনরা জানান, আগামী ডিসেম্বরে আরও চার সাইকেল কেমোথেরাপি, আট সাইকেল ইমিউনোথেরাপি, রেডিওথেরাপি ও অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন চিকিৎসক। পাশাপাশি জরুরিভিত্তিতে স্পাইনের অস্ত্রোপচারও প্রয়োজন। কিন্তু ব্যয়বহুল এই চিকিৎসা চালিয়ে যাওয়ার আর্থিক সামর্থ্য নেই তার।
ফাতেমার দুটি কন্যাসন্তান রয়েছে। তার দাবি, সন্তানদের বাবা ভরণপোষণের দায়িত্ব পালন করেন না। ফলে নিজের চিকিৎসার পাশাপাশি দুই সন্তানের ভবিষ্যৎ নিয়েও চরম অনিশ্চয়তায় রয়েছেন তিনি।
এ অবস্থায় নিজের চিকিৎসা সম্পন্ন করে দুই সন্তানকে নিয়ে সম্মানের সঙ্গে বেঁচে থাকার জন্য দেশ-বিদেশের মানুষের কাছে আবারও আর্থিক সহায়তা চেয়েছেন ফাতেমা। তার আকুতি, মানুষের সহযোগিতায় যেন চিকিৎসা চালিয়ে যেতে পারেন এবং সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করতে পারেন।
কেউ তাকে সহায়তা করতে চাইলে 01976837640-নম্বরে যোগাযোগ করতে পারেন।