
শীত পড়ার আগেই ঠোঁট ফাটছে? জেনে নিন কারণ ও প্রতিকার
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১৭:২০

পূজার জনপ্রিয় একটি খাবার ক্ষীর সন্দেশ। ফাইল ছবি
বাঙালির শারদীয় পূজা ও উৎসবের অবিচ্ছেদ্য অংশ নানাপদের খাবার। আর পূজার খাবারের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি খাবার ক্ষীর সন্দেশ। বাড়িতে আপনিও চাইলে রান্না করতে পারেন মিষ্টিজাতীয় সুস্বাদু এ খাবার। দুর্গাপূজার নবমীতে আসুন এক নজরে জেনে নিই, সুস্বাদু খাবারের রেসিপিটি।
প্রয়োজনীয় উপকরণ: ঘন দুধ ১ লিটার, ছানা ১ কাপ, গুঁড়ো দুধ ৫ টেবিল চামচ, চিনি স্বাদমতো, ঘি ১ চামচ, এলাচ গুঁড়ো সামান্য।
যেভাবে তৈরি করবেন
১. ছানা তৈরি ও মাখা: প্রথমে দুধ জ্বাল দিয়ে লেবুর রস বা ভিনেগার দিয়ে ছানা কাটিয়ে নিন। ছানাটি ভালো করে জল ঝরিয়ে হাতের তালু দিয়ে আলতো করে মেখে নরম করে রাখুন।
২. ক্ষীরসা তৈরি: একটি কড়াইতে দুধ ভালো করে জ্বাল দিয়ে ঘন করে ক্ষীরসা বানিয়ে নিন।
৩. মিশ্রণ তৈরি: এবার কড়াইতে ক্ষীরসা, ছানা, গুঁড়ো দুধ এবং চিনি একসঙ্গে দিয়ে মিডিয়াম আঁচে নাড়তে থাকুন।
৪. পাক দেয়া: মিশ্রণটি ঘন হয়ে যখন সসপ্যানের গা ছেড়ে আসবে এবং আঠালো রূপ নেবে তখন সামান্য এলাচ গুঁড়ো ও ঘি দিয়ে ভালো করে মিশিয়ে চুলা বন্ধ করে দিন।
৫. শেপ বা আকার দেয়া: মিশ্রণটি হালকা গরম অবস্থায় হাত দিয়ে সামান্য ঘি লাগিয়ে গোল বলের মতো করে ছাঁচে (মোল্ডে) চাপ দিয়ে সন্দেশের আকার দিন। অথবা সাধারণ বরফির আকারে কেটে নিতে পারেন।
৬. পরিবেশন: কিছুক্ষণ বাতাসে রেখে সেট হতে দিন। ব্যস তৈরি হয়ে গেল মজাদার ক্ষীর সন্দেশ।