
বৃহস্পতিবার ভাগ্যে কী আছে, পড়ুন রাশিফলে
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১৬:৮

সপ্তাহে অন্তত একবার ত্বকে ব্যবহার করা ভালো বেসনের ফেসপ্যাক। ফাইল ছবি
ভারী মেকআপের পর ত্বকের গভীর যত্ন নিতে চান? তাহলে ভরসা রাখতে পারেন বেসনের ওপর। বেসন একটি অত্যন্ত কার্যকরী প্রাকৃতিক উপাদান। এটি ত্বক প্রাকৃতিকভাবে পরিষ্কার করে এবং মৃত কোষ দূর করে।
ত্বকের যত্নে সপ্তাহে অন্তত একবার বেসনের ফেসপ্যাক ব্যবহার করা ভালো। ত্বক বিশেষজ্ঞরা বলছেন, বেসনে থাকা প্রাকৃতিক উপাদানগুলো ত্বকের জন্য উপকারী। আসুন একে নজরে জেনে নিই, বেসনের কিছু উপকারি গুণের কথা-
১। মৃত কোষ দূর করে: বেসন প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে, যা ত্বকের ওপর জমে থাকা মৃত কোষ তুলে ফেলে।
২। তেলতেলে ভাব ও ব্রণ কমায়: অতিরিক্ত সিবাম বা তেল শোষণ করে এবং এর অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ব্রণ প্রতিরোধে সাহায্য করে।
৩। উজ্জ্বলতা বৃদ্ধি ও ট্যান দূর করে: রোদে পোড়া দাগ (ট্যান) এবং কালচে ছোপ দূর করে ত্বককে উজ্জ্বল ও লাবণ্যময় করে তোলে।
৪। অবাঞ্ছিত লোম কমায়: নিয়মিত ব্যবহারে মুখের রোমকূপের গোড়া নরম হয়ে অবাঞ্ছিত লোম কমাতে সাহায্য করে।
জনপ্রিয় কয়েকটি বেসনের ফেসপ্যাক
১। বেসন ও দইয়ের প্যাক (উজ্জ্বলতার জন্য):
• উপকরণ: ২ টেবিল চামচ বেসন, ১ টেবিল চামচ টক দই এবং এক চিমটি হলুদ গুঁড়ো।
• ব্যবহার: উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে মুখে লাগান। ১৫-২০ মিনিট রেখে শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
২। বেসন ও দুধের প্যাক (নরম ও ময়েশ্চারাইজড ত্বকের জন্য):
• উপকরণ: পরিমাণমতো বেসন, মধু ও সামান্য কাঁচা বা জ্বাল দেয়া দুধ।
• ব্যবহার: পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার ব্যবহার করা যায়।
৩। বেসন ও টমেটোর প্যাক (রোদে পোড়া দাগ বা ট্যান তাড়াতে):
• উপকরণ: ২ টেবিল চামচ বেসন এবং ২ টেবিল চামচ টমেটোর রস।
• ব্যবহার: একসঙ্গে মিশিয়ে মুখে লাগান, শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
ব্যবহারের কিছু জরুরি টিপস
১। শুষ্ক ত্বক হলে বেসনের সাথে সামান্য মধু বা দুধ মিশিয়ে ব্যবহার করুন। কারণ বেসন ত্বক থেকে তেল শুষে নেয়।
২। সংবেদনশীল বা অতিরিক্ত শুষ্ক ত্বকে প্রতিদিন বেসনের ফেসপ্যাক ব্যবহার না করাই ভালো।