
যুক্তরাষ্ট্রের ‘প্রতিটি শিশুকে’ স্পেসএক্সের শেয়ার দেয়ার ঘোষণা ইলন মাস্কের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১৪:৫১

শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত
ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে নিয়ন্ত্রণহীন একটি ট্রাকের ধাক্কায় অন্তত ১৫ জন পুণ্যার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে মন্দিরের কাছে জড়ো হওয়া পুণ্যার্থীদের ওপর ট্রাকটি উঠে যায়। এ সময় পুলিশের চেকপোস্ট ভেঙে মন্দিরের ফটক ও বাইরের দেয়ালে ধাক্কা মারে ট্রাকটি।
গোয়ালিয়রের জ্যেষ্ঠ পুলিশ সুপার (এসএসপি) ধর্মবীর সিং বলেন, রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ধানবোঝাই একটি ট্রাক আসার পথে খাড়া ঢালে নিয়ন্ত্রণ হারায়। ওই সড়কে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা ছিল। নিয়ন্ত্রণ হারানোর পর ট্রাকটি পুলিশের ব্যারিকেড ভেঙে সড়কে থাকা পুণ্যার্থীদের চাপা দেয়। পরে মন্দিরের দেয়াল ও ফটকে ধাক্কা লাগে।
তিনি আরও বলেন, ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে দায়িত্বরত দুই পুলিশ সদস্য আহত হয়েছেন, তাদের চিকিৎসা চলছে।
গোয়ালিয়রের কালেক্টর রুচিকা চৌহান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর উদ্ধার ও ত্রাণ তৎপরতার জন্য অ্যাম্বুলেন্সসহ অন্যান্য যানবাহন পাঠানো হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৯ জন।
এর আগে এসএসপি জানিয়েছিলেন, ঘটনার পর ৩৯ জনকে হাসপাতালে পাঠানো হয়েছিল। তাদের মধ্যে ১২ জন মারা গেছেন। অন্তত পাঁচ-ছয়জন রোগী গুরুতর আহত, আর অন্যদের আঘাত তুলনামূলকভাবে সামান্য।