
শিক্ষার্থীদের ‘শারীরিক শাস্তি’ দেওয়ার অনুমতি পাচ্ছেন ডেনমার্কের শিক্ষকরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১৯:১১

২০২৪ সালের অক্টোবরে জিবুতির উপকূলে নৌকাডুবিতে প্রাণ হারানো সন্দেহভাজন অভিবাসীদের মৃতদেহ উদ্ধারের পর নোঙর করা একটি নৌকা। ছবি: রয়টার্স
জাতিসংঘের অভিবাসন-বিষয়ক সংস্থা জানিয়েছে, জিবুতির উপকূলে নৌকাডুবির ঘটনায় ১৫ শিশুসহ অন্তত ১০৯ জন প্রাণ হারিয়েছেন এবং ১১৬ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।
রোববার (১১ অক্টোবর) এক বিবৃতিতে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) বেঁচে যাওয়া ব্যক্তিদের উদ্ধৃত করে জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর হওয়ার আগের সময়ের মধ্যে। এটি ঘটে জিবুতির পূর্ব উপকূলে এডেন উপসাগর ও বাব আল-মান্দেব প্রণালীর অভিমুখী গুহেরের (Guhere) কাছে। খবর আল জাজিরার।
তিন শতাধিক যাত্রী নিয়ে নৌকাটি জিবুতি থেকে ইয়েমেনের দিকে যাচ্ছিল। নৌকাডুবির ঘটনায় ৮০ জনেরও বেশি মানুষ প্রাণে বেঁচে গেছেন, যাদের সবাই ইথিওপীয়। এদিকে জিবুতির পক্ষ থেকে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।
মর্মান্তিক এ প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জিবুতিতে আইওএম-এর মিশন প্রধান আলেকজান্দ্রে কোইসাক বলেন, ‘জরুরি সহায়তা দেয়ার লক্ষ্যে আমাদের দলগুলো স্থানীয় কর্তৃপক্ষের পাশাপাশি মাঠপর্যায়ে কাজ করছে।’
তিনি আরও বলেন, ‘এই মর্মান্তিক ঘটনাটি অভিবাসনপ্রত্যাশীদের জন্য এক কঠোর সতর্কবার্তা, যারা অর্থনৈতিক সুযোগের সন্ধানে এই অভিবাসন পথ পাড়ি দেয়ার সময় নানাবিধ ঝুঁকির সম্মুখীন হন।’
জিবুতি ও ইয়েমেনের মধ্যবর্তী সবচেয়ে সরু স্থানে মাত্র ২০ কিলোমিটার (১২.৪ মাইল) প্রশস্ত জলপথ ‘বাব আল-মান্দেব’ পাড়ি দেওয়াটা ‘হর্ন অব আফ্রিকা’ অঞ্চল থেকে আসা হাজার হাজার অভিবাসীর জন্য একটি জনপ্রিয় কিন্তু বিপজ্জনক পথ।
সূত্র: আল জাজিরা