
রিয়াদ বিমানবন্দরে হুতিদের নতুন হামলায় পাকিস্তানি নাগরিক নিহত, আহত ১১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ৯:৩৬

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি। ছবি: সংগৃহীত
যুদ্ধের অবসানের লক্ষ্যে ইরানের দেয়া সাতটি শর্তের কয়েকটি যুক্তরাষ্ট্র মেনে নিয়েছে বলে দাবি করেছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি। তবে ওয়াশিংটনের সামগ্রিক জবাবকে ‘অপর্যাপ্ত’ বলে মনে করছে তেহরান।
রোববার (১১ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এ কথা জানান মোহসেন রেজায়ি। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক আর কখনোই আগের অবস্থায় ফিরে যাবে না।
যুক্তরাষ্ট্র ইরানের সাতটি শর্তের কয়েকটি মেনে নিয়েছে দাবি করলেও কোন কোন শর্তে সম্মতি দিয়েছে, তা উল্লেখ করেননি রেজায়ি।
তিনি অভিযোগ করেন, হরমুজ প্রণালি পুনরায় চালু করতে ব্যর্থ হয়েছে ওয়াশিংটন। এখন ওই জলপথ দিয়ে তেল পরিবহনে ‘চোরাচালানের’ আশ্রয় নিচ্ছে যুক্তরাষ্ট্র।
পোস্টে রেজায়ি লেখেন, ‘হরমুজ প্রণালি পুনরায় চালু করতে ব্যর্থ হওয়ার পর এখন তারা চোরাচালানের আশ্রয় নিয়েছে।’ তিনি আরও বলেন, ‘মার্কিন সামরিক বাহিনী কখনো এতটা লজ্জাজনক পর্যায়ে নামেনি।’
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে ইরান সাতটি শর্তসহ একটি প্রস্তাব দেয়। এতে বলা হয়, ওয়াশিংটন দাবিগুলো মেনে নিলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেয়া এবং স্বাভাবিক নৌ চলাচল পুনরায় চালু করা হবে।
সংঘাত কমানো এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল স্বাভাবিক করাই ছিল প্রস্তাবটির লক্ষ্য। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ ও তেলবাহী ট্যাংকারে বারবার হামলার কারণে হরমুজ প্রণালিতে নৌ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।