
ফ্রান্সে বিক্ষোভের মাঝেই আকস্মিক সৌদি সফরে ম্যাক্রোঁ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:২৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ফাইল ছবি
ফ্রান্সে চলমান বিক্ষোভে সহিংসতার জন্য অভিবাসনকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। পাশাপাশি ইউরোপ ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রাঁকে সীমান্ত কঠোর করার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) ওয়াশিংটনে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ফ্রান্সে যা ঘটছে তার সঙ্গে অভিবাসনের সম্পর্ক রয়েছে; স্কুল বা অন্য কিছুর সঙ্গে নয়।
ফ্রান্স নিয়ে আগের দিনের মন্তব্যের পুনরাবৃত্তি করে তিনি আরও বলেন, ‘এটি অভিবাসন সমস্যা। আমি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে বলেছি, সীমান্ত বন্ধ করে দিন।’
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিসহ রাজধানী প্যারিসসহ ফ্রান্সজুড়ে ব্যাপক সহিংস বিক্ষোভ হয়েছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে রাজপথে এটি ছিল ফ্রান্সে অন্যতম সহিংস বিক্ষোভ।
ম্যাক্রোঁর সঙ্গে কথোপকথনের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমি অনেক আগেই তাকে বলেছি, আপনারা ফ্রান্সে বড় ধরনের ভুল করছেন। বিশ্বের সবাইকে ফ্রান্সে আসতে দিচ্ছেন। পুরো পৃথিবীই যেন ভেতরে চলে আসছে।’
সাংবাদিকদের এই রিপাবলিকান নেতা বলেন, খুব শিগগরই প্যারিস মুসলিমদের শহরে পরিণত হবে।’ ইউরোপ যদি তাদের সীমান্ত বন্ধ না করে এবং প্রতিবাদকারীদের বের করে না দেয়, তাহলে ইউরোপ ধ্বংস হয়ে যাবে বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প।
২০২৪ সালের নির্বাচনী প্রচারণায় অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ডনাল্ড ট্রাম্প। যদিও তিনি অনেক ক্ষেত্রেই এমন মিথ্যা দাবির আশ্রয় নিয়েছেন, যা মানুষের মধ্যে জাতিগত ভীতি উসকে দিয়েছে।
সূত্র: এনডিটিভি