
কিম জং উনের মৃত্যুর গুঞ্জন কেন বারবার ফিরে আসে?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১৩:১৮

ডনাল্ড ট্রাম্পের সঙ্গে কেটি জাকারিয়া। ছবি: সংগৃহীত
হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি নিয়োগে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পেকে পরামর্শ দিয়েছেন তারই প্রথম প্রেস সেক্রেটারি শন স্পাইসার। তিনি বলেছেন, কেটি জাকারিয়ার স্থলাভিষিক্ত কাউকে নিয়োগের ক্ষেত্রে বাহ্যিক চেহারার ওপর গুরুত্ব না দিয়ে যোগ্যতায় নজর দিতে হবে।
দায়িত্ব নেয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে গত ১৬ অক্টোবর হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে সরিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। প্রথম সংবাদ সম্মেলনেই চরম অপেশাদারিত্ব, যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও গণমাধ্যমের প্রশ্নের মুখে তাকে অব্যাহতি দেয়া হয়।
জাকারিয়া এর আগে ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ জ্যেষ্ঠ যোগাযোগ উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। ক্যারোলিন লেভিটের জায়গায় তাকে নিয়োগ দেয়া হয়েছিল। পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য আগস্টের শেষে লেভিট পদত্যাগ করেন।
স্পাইসার বলেন, ট্রাম্পের উচিত কোনো ব্যক্তি তার নীতিগুলোকে সমর্থন করেন কি না—তা না দেখে, ওই পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতার দিকে নজর দেয়া।
অস্ট্রেলীয় সংবাদমাধ্যম ‘নিউজ২৪’-এর সাংবাদিক অ্যান্ড্রু বোল্ট স্পাইসারের কাছে জানতে চান, ট্রাম্প কি কাজের ক্ষেত্রে যোগ্যদের পরিবর্তে এমন কাউকে বেছে নিচ্ছেন, যারা দেখতে সুন্দর এবং তার মতাদর্শের সঙ্গে একমত পোষণ করেন?
জাকারিয়ার পক্ষে সাফাই গেয়ে স্পাইসার বলেন, তিনি (জাকারিয়া) ‘আমেরিকা ফার্স্ট’ এজেন্ডার পক্ষে লড়াই করার ক্ষেত্রে দারুণ কাজ করছেন। তবে তিনি এও উল্লেখ করেন, বাহ্যিক রূপ ও আনুগত্য—এই বিষয়গুলো কাজের মাত্র প্রায় ২০ শতাংশ।
তিনি বলেন, ‘আমি হোয়াইট হাউসকে, বিশেষ করে প্রেসিডেন্টকে সতর্ক করতে চাই, যেন দায়িত্বের জন্য শুধু এই দিকটির ওপরই নজর না রাখেন।’
একইসঙ্গে প্রেস সেক্রেটারির আরও কিছু দায়িত্বের কথা বলেন স্পাইসার। তিনি বলেন, গণমাধ্যমের সাথে কাজ করার ক্ষেত্রে বিভিন্ন ব্যবস্থাপনাগত বিষয় সামলানো। কোনো দায়িত্ব গ্রহণ করার আগে প্রার্থীদের বোঝা উচিত যে সেই কাজের জন্য কী প্রয়োজন। পাশাপাশি, তাদের নিজেদের শক্তি ও দুর্বলতা সম্পর্কেও সচেতন থাকা উচিত।
ক্যারোলিন লিভিটের স্থলাভিষিক্ত হয়ে গত ১২ অক্টোবর কাজ শুরু করেছিলেন কেটি জাকারিয়া। নিজের প্রথম আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং তাকে খুবই নার্ভাস দেখা যায়। তিনি নোটবুক দেখে দেখে কথা বলছিলেন এবং সাংবাদিকদের মধ্য থেকে মাত্র তিনজনের প্রশ্নের উত্তর দেন। এমনকি বক্তব্য দেয়ার এক পর্যায়ে তিনি ভুলবশত নিজের স্বামীকে ‘প্রেসিডেন্ট’ বলে সম্বোধন করেন।
ট্রাম্পের প্রেস সেক্রেটারি হিসেবে ছয় মাস দায়িত্ব পালনের পর ২০১৭ সালের জুলাই মাসে স্পাইসার পদত্যাগ করেন। গত আগস্ট মাসে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, সামরিক বাহিনীতে ২৭ বছর কাটালেও, প্রেস সেক্রেটারি হিসেবে ছয় মাস দায়িত্ব পালনই তার জীবনের সবচেয়ে কঠিন কাজ ছিল।
সূত্র: এনডিটিভি