
ট্রাম্প জামাতার হ্যাক হওয়া ফোনে সৌদি-আমিরাতের সঙ্গে গোপন লেনদেনের চাঞ্চল্যকর তথ্য
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ২০:৩০

দীর্ঘদিন ধরেই বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী জাপান। ছবি: সংগৃহীত
আগামী পাঁচ বছরে বাংলাদেশে বেসরকারি খাতে ১ লাখ কোটি ইয়েন বা প্রায় ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ নিতে পারে জাপান। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৭৬ হাজার কোটি টাকা। জাপানের সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য শীর্ষ বৈঠকের পর যৌথ বিবৃতিতে এ বিনিয়োগ পরিকল্পনার কথা জানানো হতে পারে।
আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর তারেক রহমানের জাপান সফরের কথা রয়েছে এবং ২৭ অক্টোবর তাকাইচির সঙ্গে তার দ্বিপাক্ষিক আলোচনায় বসার কথা রয়েছে।
সম্ভাব্য বিনিয়োগের আওতায় গাড়ি উৎপাদনসহ বিভিন্ন শিল্প ও উৎপাদন খাত এবং জ্বালানি স্থাপনা নির্মাণের বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে পারে বলে জানিয়েছে নিক্কেই এশিয়া।
এ উদ্যোগের সঙ্গে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোরও সম্পৃক্ততা থাকতে পারে। জাপানের বাণিজ্যিক প্রতিষ্ঠান সুমিতোমো করপোরেশনসহ একাধিক পক্ষের অংশগ্রহণে এ বিশেষ অর্থনৈতিক অঞ্চলটি গড়ে তোলা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানো, শিল্প উৎপাদন সম্প্রসারণ, উৎপাদন খাতের বৈচিত্র্য বৃদ্ধি এবং জ্বালানি অবকাঠামো উন্নয়নের নতুন সুযোগ তৈরি হতে পারে।
দীর্ঘদিন ধরেই বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী জাপান। অবকাঠামো নির্মাণ, বাণিজ্য, বিনিয়োগ ও শিল্পায়নসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা রয়েছে।