
চলন্ত ট্রেনে মোবাইল ছিনতাইয়ের চেষ্টা, চোরকে ঝুলিয়ে রাখলেন যাত্রীরা!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৭

ওমানের মুসান্দাম থেকে দেখা হরমুজ প্রণালীর কাছাকাছি থাকা বিভিন্ন জাহাজ। ছবি: রয়টার্স
হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করতে নতুন কৌশল প্রয়োগ করছে ইরান। তেলের দাম চড়া রাখা এবং যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রভাব বিস্তার করাই এর অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন ইরানের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা। বার্তা সংস্থা রয়টার্সকে তারা এ তথ্য জানান।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা শুরু করার পর থেকেই হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে তেহরান। ওয়াশিংটনের ওপর চাপ সৃষ্টি করে কূটনৈতিক ও কৌশলগত সুবিধা আদায়ের লক্ষ্যে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল সীমিত করেছে দেশটি।
যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালী দিয়ে পরিবহন করা হতো। তবে ইরানের হুমকি ও হামলার কারণে হরমুজ দিয়ে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে। এতে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। যদিও কিছু জাহাজ এখনো এই নৌপথ দিয়ে চলাচল করছে।
ইরানের দুই কর্মকর্তা নতুন কৌশল সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে তাদের একজন বলেন, ইরানের আরোপিত বিধিনিষেধ লঙ্ঘন করছে বলে বিবেচিত জাহাজগুলোর বিরুদ্ধে প্রায় ১০ দিন আগে থেকে ভিন্ন ধরনের আক্রমণাত্মক কৌশল প্রয়োগ শুরু করেছে তেহরান। এর ফলে এ ধরনের জাহাজে হামলার সংখ্যা বেড়েছে।
কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, নতুন কৌশলে হামলার ধরন ও গতিতে পরিবর্তন আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে প্রভাব বিস্তার করাও এই কৌশলের অন্যতম উদ্দেশ্য।
দুই কর্মকর্তার একজন বলেন, ‘বিশ্ববাজারে তেলের দাম কমিয়ে আনার জন্য যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যে প্রচেষ্টা চালাচ্ছে, তা ব্যাহত করাই এর লক্ষ্য।’
তারা আরও জানান, নতুন কৌশল গ্রহণের সিদ্ধান্ত ইরানের নেতৃত্বের সর্বোচ্চ পর্যায়ে নেওয়া হয়েছে। দেশটির শাসনব্যবস্থার বিভিন্ন অংশের মধ্যে সমন্বয়ের ভিত্তিতেই এই কৌশল বাস্তবায়ন করা হচ্ছে।
সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন