
ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদায় পশ্চিমবঙ্গ সরকারের উপদেষ্টা মিঠুন চক্রবর্তী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২১:৫৮

‘ডন অফ ইয়েমেন’ সামরিক অভিযানের অংশ হিসেবে তাইজ প্রদেশের বিভিন্ন অবস্থানের দিকে অগ্রসর হচ্ছে ইয়েমেনি বাহিনী। ছবি: সংগৃহীত
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দাবি করেছে, হুতি বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে তাদের সেনাবাহিনী এখন পর্যন্ত অন্তত ২ হাজার ১০৩টি অভিযান চালিয়েছে। এসব অভিযানে ১ হাজার ৮৬০ জন হুতি যোদ্ধা নিহত হয়েছে বলেও দাবি তাদের।
আজ বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে ইয়েমেনি সরকার জানায়, দেশটির সেনাবাহিনীর ‘ডন অব ইয়েমেন’ নামে অভিযান শুরুর পর থেকে এসব অভিযান পরিচালনা করা হয়েছে।
সরকারের দাবি, হুতিদের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং তাদের নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় সরকারি বাহিনীর অবস্থান শক্তিশালী করার লক্ষ্যেই এসব লক্ষ্যভিত্তিক অভিযান চালানো হয়।
গত সোমবার (৫ অক্টোবর) ‘ডন অব ইয়েমেন’ অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি এই অভিযান শুরুর ঘোষণা দেন। এর লক্ষ্য হলো হুতিদের কাছ থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও ভূখণ্ড পুনর্দখল এবং রাজধানী সানাকে পুনরুদ্ধার করা।
সাম্প্রতিক সময়ে সৌদি বিমানবন্দর, সামরিক স্থাপনা ও তেল অবকাঠামো লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বেড়েছে। একই সময়ে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী হুতিদের বিরুদ্ধে ‘ডন অব ইয়েমেন’ নামে নতুন পাল্টা অভিযান শুরু করেছে। ফলে ইয়েমেনে কয়েক বছর ধরে চলা তুলনামূলক শান্ত পরিস্থিতির পর আবারও সংঘাত তীব্র আকার ধারণ করেছে।
আজ বৃহস্পতিবার ইয়েমেনের সৌদি নেতৃত্বাধীন জোট হুতিদের ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংসের দাবি করেছে। এর মধ্যে দুটি ক্ষেপণাস্ত্র সৌদি আরবের রাজধানী রিয়াদের দিকে এবং অপরটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খামিস মুশাইতের দিকে নিক্ষেপ করা হয়েছিল বলে জানিয়েছে জোট।
জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, রিয়াদমুখী দুটি এবং খামিস মুশাইতমুখী একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করে ধ্বংস করা হয়েছে।
সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিহত করা একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে রিয়াদের একটি কিন্ডারগার্টেন ও চিকিৎসাকেন্দ্রের কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর দেওয়া হয়নি।
অন্যদিকে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, তার সংগঠন রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনে বিমান চলাচলে বিঘ্ন ঘটিয়েছে বলেও দাবি করেন তিনি। তবে হুতিদের এই দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
রিয়াদে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এর মধ্যে বিমানবন্দর এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস।
এর আগে গত মঙ্গলবার ও বুধবার সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দর ও কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলার দাবি করেছিল হুতিরা। আজ সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দুই হামলায় তিনজন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন।