
যেকোনো সময় ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: মার্কিন রাষ্ট্রদূত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১৬:৪৭

যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কেউ গ্রেফতার হলে তার ভিসা বাতিল হতে পারে। শনিবার (২৪ অক্টোবর) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
বার্তায় বলা হয়েছে, ‘আপনি গ্রেফতার হলে আপনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়ে যেতে পারে। আপনাকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার অযোগ্য বিবেচিত হতে পারেন।’
এর আগে গত সপ্তাহে ভিসার সময়সীমা নিয়ে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে কঠোর বার্তা দেয়া হয়। বলা হয়, যুক্তরাষ্ট্রে ভিসা নিয়ে অবস্থানের অনুমোদিত সময়সীমা অতিক্রম করলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার পাশাপাশি ফৌজদারি মামলার মুখেও পড়তে পারেন।
বার্তায় আরও বলা হয়, কনস্যুলার কর্মকর্তারা আপনার অভিবাসন-সংক্রান্ত সব তথ্য দেখতে পারেন। অতীতে অভিবাসন আইন বা নিয়ম লঙ্ঘন করে থাকলে সেটিও তাদের নজরে আসবে। এ ক্ষেত্রে কোনও ‘অনিচ্ছাকৃত ভুল’ গ্রহণযোগ্য নয়।