
সমালোচনার মুখে মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনা থেকে সরে এলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২০:১৪

ফ্লোরিডার এগলিন বিমান ঘাঁটিতে একটি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট বোমা। ফাইল ছবি: সংগৃহীত
ইরানের জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনায় হামলার জন্য যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বোমা (মাদার অব অল বোমস) ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সামরিক অভিযান শুরুর নির্দেশ দিলে এ বোমা ব্যবহারের বিষয়টি বিবেচনায় থাকবে বলে জানিয়েছে একাধিক মার্কিন কর্মকর্তা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের বরাতে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইরানে পুনরায় সামরিক অভিযান চালানোর সম্ভাবনা সামনে রেখে নতুন করে হামলার পরিকল্পনা তৈরি করেছে মার্কিন সামরিক বাহিনী। এতে জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট (এমওএবি) বোমা ব্যবহারের সম্ভাবনাও অন্তর্ভুক্ত রয়েছে।
‘মাদার অব অল বোমস’ নামে পরিচিত এই বোমাটি যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডারের সবচেয়ে বড় অপারমাণবিক বোমা। ইরানের সঙ্গে চলমান সংঘাতে প্রথমবারের মতো এটি ব্যবহার করা হলে যুদ্ধের তীব্রতা উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে বলে মনে করছেন পরিকল্পনার সঙ্গে পরিচিত কর্মকর্তারা।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে কিংবা পরে প্রেসিডেন্ট ট্রাম্প যদি সামরিক অভিযান পুনরায় শুরুর নির্দেশ দেন, তাহলে ইরানের জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনাগুলো সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে।
তবে এই বোমা ব্যবহার করে যুক্তরাষ্ট্র তার ঘোষিত সামরিক ও কৌশলগত লক্ষ্য অর্জন করতে পারবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। সামরিক পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্রের মতে, এত শক্তিশালী অস্ত্র ব্যবহার করলেও যুদ্ধের গতিপথ বদলে যাবে, এমন নিশ্চয়তা নেই।
এখন পর্যন্ত বোমাটি ব্যবহারের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমন তথ্য পাওয়া যায়নি। বিষয়টি সামরিক পরিকল্পনার অংশ হিসেবেই বিবেচিত হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, ইরানের জ্বালানি ও পারমাণবিক স্থাপনায় এ ধরনের হামলা চালানো হলে সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। তবে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ইরানের পক্ষ থেকে এ প্রতিবেদনের প্রেক্ষাপটে এখনও কোনো প্রতিক্রিয়ার তথ্য উল্লেখ করা হয়নি।
তথ্যসূত্র: ডন, সিএনএন।