
শিক্ষার্থীদের ‘শারীরিক শাস্তি’ দেয়ার অনুমতি পাচ্ছেন ডেনমার্কের শিক্ষকরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ১৪:৫৭

দমকলকর্মীরা ক্ষতিগ্রস্ত সৌদিয়া উড়োজাহাজের আগুন নেভাচ্ছেন। ছবি: সংগৃহীত
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি হামলায় দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদিয়া এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) এ তথ্য নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে জিএসিএ জানায়, বৃহস্পতিবার বিমানবন্দরের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে প্রথম হামলাটি করা হয়। দ্বিতীয় হামলাটি সৌদি আরবের রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের (সৌদিয়া) একটি উড়োজাহাজ লক্ষ্যবস্তু করা হয়।
সিভিল এভিয়েশন জানায়, জরুরি উদ্ধারকারী দল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে নির্ধারিত পদ্ধতি ও অনুমোদিত জরুরি পরিকল্পনা অনুযায়ী পরিস্থিতি মোকাবিলা করে।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় তিন সৌদি নাগরিক নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন দেশের নাগরিকসহ বেশ কয়েকজন সৌদি নাগরিক আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। হামলায় বিভিন্ন স্থাপনারও ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরবে হামলা জোরদার করার মধ্যে এ ঘটনা ঘটল। এদিকে হুতিদের হামলার কারণে সৌদি আরবের রাজধানীতে বিমান চলাচল ব্যাহত হয়েছে। জার্মানির লুফথানসা ও ভারতের এয়ার ইন্ডিয়া রিয়াদগামী ফ্লাইট স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছে।
এভিয়েশন অ্যানালিটিক্স কোম্পানি সিরিয়ামের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় বেলা ৩টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার নির্ধারিত ফ্লাইটের প্রায় অর্ধেক বাতিল করা হয়েছিল। এছাড়া শুক্রবার সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর থেকে আরও ৩১টি ফ্লাইট বাতিলের আশঙ্কা করা হচ্ছে।
এর আগে বুধবার সৌদি কর্তৃপক্ষ জানায়, চলতি সপ্তাহে রিয়াদ ও দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আবহার বিমানবন্দরে হামলায় তিনজন নিহত হয়েছেন।
সূত্র: গালফ নিউজ