
এশিয়ার সবচেয়ে বড় ১০ সেনাবাহিনী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৩৬

তাইজ শহরের পশ্চিমে জাবাল হান রণাঙ্গনে সম্প্রতি ইয়েমেনের সরকারি বাহিনী এবং হুতি বিদ্রোহীদের মধ্যে লড়াইয়ের সময় একটি লক্ষ্যবস্তু থেকে ধোঁয়া উড়তে দেখা যায় (ডানে)। ছবি: সংগৃহীত
ইয়েমেনের হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করার পর মক্কা ও মদিনা অঞ্চলে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে বলে দাবি করেছে সৌদি আরবের সিভিল ডিফেন্স এজেন্সি। তবে তা অস্বীকার করেছে হুতি গোষ্ঠী।
সৌদি সিভিল ডিফেন্সের জেনারেল ডিরেক্টরেট সামাজিম মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে বলা হয়েছে, ‘মক্কা আল-মুকাররামা ও মদিনা আল-মুনাওয়ারা অঞ্চলের দিকে সন্ত্রাসী হুতি মিলিশিয়াদের নিক্ষেপ করা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পতিত হয়েছে।’
পোস্টে আরও বলা হয়, ধ্বংসাবশেষের টুকরোগুলো মক্কার বাইরে ওয়াদি মুঘামাস, জেদ্দার আল-নুঝা এলাকা, তায়েফের ওয়াদি জালিল এবং রাবিঘের একটি জনবসতিহীন স্থানে গিয়ে পড়েছে।
তবে ইসলামের দুটি পবিত্রতম শহরকে লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করেছে হুতিরা।
হুতির সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি বলেছেন, ‘সৌদি শত্রু আমাদের বাহিনীর মক্কা ও মদিনার পবিত্র এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করার বিষয়ে যে প্রচারণা চালাচ্ছে, তা একটি বড় ও ডাহা মিথ্যা।’
এর আগে, স্থানীয় সময় শনিবার সকালের দিকে মক্কাসহ পশ্চিম অঞ্চলের চারটি প্রদেশে ‘সম্ভাব্য বিপদ’ সম্পর্কে সতর্কবার্তা জারি করে সৌদি সিভিল ডিফেন্স। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এবং জরুরি অবস্থা ও দুর্যোগের সময় সাধারণ মানুষ ও সম্পদ রক্ষার দায়িত্বে নিয়োজিত এই সরকারি সংস্থাটি ওই প্রদেশগুলোর বাসিন্দাদের ‘নিকটস্থ নিরাপদ স্থানে সরে যাওয়ার’ নির্দেশও দেয়।
এর কয়েক ঘণ্টা আগেই হুতিরা জানায়, তারা শুক্র ও শনিবার সৌদি আরবের বেশ কয়েকটি স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে। যার মধ্যে রয়েছে- তিনটি বিমানবন্দর, দুটি তেল স্থাপনা, একটি পাইপলাইন এবং একটি বিমান ঘাঁটি।