
নিরাপত্তাহীনতায় বাঙ্কার-সুবিধাযুক্ত প্রাসাদে থাকছেন সৌদি যুবরাজ!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১৪:৪৭

অজিঙ্কা শিন্ডে ও অভিজিৎ দীপকে। ছবি: সংগৃহীত
দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের নেতৃত্ব দেবেন দলটির দায়িত্বপ্রাপ্ত নেতা অজিঙ্কা শিন্ডে। সিজেপি নেতা অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দরে আটকের আগে ধারণ করে রাখা একটি ভিডিওতে এ কথা জানিয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে সিজেপি।
গ্রেফতারের আশঙ্কায় আগের রাতেই ধারণ করা এক ভিডিও বার্তায় দীপকে বলেন, ‘অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা আটক থাকাকালে সিজেপির অর্গানাইজেশন ইনচার্জ অজিঙ্কা শিন্ডে যন্তর মন্তরের বিক্ষোভে নেতৃত্ব দেবেন।’
যন্তর মন্তরে শনিবার সিজেপির পূর্বঘোষিত বিক্ষোভের আগে দিল্লি বিমানবন্দরে উড়োজাহাজে ঢুকে অভিজিৎ দিপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করে পুলিশ।
এদিকে সর্বভারতীয় শিক্ষার্থী সমিতির (আইসা) নেত্রী নেহা বোরা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বিক্ষোভকারীদের দিল্লিতে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন। পোস্টে তিনি লেখেন, ‘আজ দিল্লি হাটই হয়ে উঠছে যন্তর মন্তর! সেখানেই দেখা হচ্ছে!’
এর আগে কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকেও আটক করে পুলিশ। শনিবার সকালে যন্তর মন্তর রোডে কেরালা হাউসের কাছে তাকে আটক করা হয়। এরপর তাকে দিল্লির ছত্রশাল স্টেডিয়াম কমপ্লেক্সে নেয়া হয়।
কেরালার সিপিআই (এম) নেতা ও রাজ্যসভার সদস্য জন ব্রিটাস এবং কেরালার সাবেক অর্থমন্ত্রী কে এন বালাগোপালসহ আরও কয়েকজন নেতাকেও আটক করা হয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
আটক করা হয়েছে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠীকেও। সিজেপির বিক্ষোভে যোগ দিতে জার্মানি থেকে চলতি সপ্তাহে ভারতে আসেন তিনি। শনিবার সকালে গুরগাঁওয়ের সেক্টর ৫৬-তে তার বাসা থেকে তাকে আটক করা হয় বলে খবর প্রকাশিত হয়েছে।
বিতর্কিত ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করছে ককরোচ জনতা পার্টি তথা সিজেপি। একই দাবিতে আজ শনিবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দেয় দলটি।