
শিক্ষার্থীদের ‘শারীরিক শাস্তি’ দেওয়ার অনুমতি পাচ্ছেন ডেনমার্কের শিক্ষকরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ৯:৪৭

হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি বলে পুলিশ জানিয়েছে। ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক বন্দুকধারীর গুলিতে অন্তঃসত্ত্বা নারী ও দুই শিশুসহ আটজন নিহত হয়েছেন। পরে ওই বন্দুকধারী আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।
স্থানীয় সময় শনিবার (১০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে আগের সন্ধ্যায় ঘটে যাওয়া এ হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য জানায় কর্তৃপক্ষ।
পুলিশ জানিয়েছে, হামলাকারীর বয়স ৪৫ বছর। তবে এখনো তার পরিচয় প্রকাশ করা হয়নি। এরি পুলিশের প্রধান রিক লোরাহ বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিজের ছোড়া গুলিতে বন্দুকধারীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা। নিহত আটজন একই পরিবারের সদস্য এবং নবম ব্যক্তি ছিলেন পরিবারের ঘনিষ্ঠ বন্ধু।
পুলিশপ্রধান জানান, বাড়িতে প্রবেশের পর হামলাকারী বাইরে বেরিয়ে আসেন। এ সময় বিপর্যস্ত অবস্থায় থাকা এবং সাহায্যের আশায় প্রতিবেশীদের কাছে ছোটাছুটি করা দুই নারীকে গুলি করেন তিনি।
পেরি স্ট্রিটের ওই বাড়ির দোতলায় সন্দেহভাজন ব্যক্তির মরদেহ পাওয়া যায় বলে জানান লোরাহ। এরি শহরের মেয়র ডারিয়া ডেভলিন বলেন, পুলিশ এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়। অকল্পনীয় পরিস্থিতির মোকাবিলা করেছে তারা। সাহস ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে পুলিশ।
সূত্র: রয়টার্স