
নিরাপত্তাহীনতায় বাঙ্কার-সুবিধাযুক্ত প্রাসাদে থাকছেন সৌদি যুবরাজ!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১৩:০

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। ছবি: সংগৃহীত
জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি দাবি করেছেন, তাকে অপহরণ করা হয়েছিল। রোববার (১১ অক্টোবর) ভোরে গুরুগ্রাম পুলিশের হাতে মুক্তি পাওয়ার পর এক ভিডিও বার্তায় এ দাবি করেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেয়ার আগে শনিবার ভোরে গুরুগ্রাম পুলিশ ধ্রুব রাঠিকে আটক করে।
সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে দেয়া পোস্টে ধ্রুব রাঠি লেখেন, ‘আমাকে গ্রেফতার বা আটক করা হয়নি, অপহরণ করা হয়েছিল।’
তিনি বলেন, ‘আমি বিক্ষোভে অংশ নিতে গেলে হয়তো আমাকে আটক করা হতো। কিন্তু আমি যখন ঘুমিয়ে ছিলাম, তখনই সাধারণ পোশাক পরা একদল লোক আমাকে অপহরণ করে।’
ধ্রুব অভিযোগ করেন, ঘটনার আকস্মিকতায় তিনি পরবর্তীতে জানতে পারেন যে তার বাড়ির বাইরে ৫০ জনেরও বেশি লোক অবস্থান করছিল। তাকে কোনো সুযোগ না দিয়েই অপরাধীর মতো বাড়ি থেকে টেনেহিঁচড়ে বের করে নিয়ে যাওয়া হয়। সূত্র অনুযায়ী, রাত ৩টার দিকে রাঠিকে মুক্তি দিয়ে তার পরিবারের হাতে তুলে দেয়া হয়।
এদিকে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে মুক্তি দিয়েছেন আদালত। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, রোববার সকালে দিল্লি ক্যান্টনমেন্ট এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত তাদের মুক্তির নির্দেশ দেন।
এর আগে শনিবার (১০ অক্টোবর) সকালে দিল্লি বিমানবন্দরে একটি উড়োজাহাজের ভেতর থেকে তাদের আটক করা হয়।