
যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে পারমাণবিক অস্ত্র ব্যবহারের আহ্বান ইরানি আইনপ্রণেতার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১৫:৫৪

পশ্চিম তীরে ইসরাইলি সেনা | ছবি: আল-জাজিরা
অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরের কাছে ইসরাইলি সেনাদের গুলিতে ২ জন নিহত হওয়ার পর ফুল লকডাউনের নির্দেশ দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ইসরাইলি প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
সামরিক বাহিনীর দাবি, শুক্রবার সকালে ওই দুই ব্যক্তি হেবরন শহরে হামলা চালিয়েছিলেন এবং তা প্রতিহত করা হয়েছে। তাদের কাছে কাছে একটি এম-১৬ রাইফেল ও একটি পিস্তল ছিল।
ঘটনার পর হেবরন ও আশপাশের ফিলিস্তিনি শহরগুলোতে সড়ক অবরোধ ও চলাচলে বিধিনিষেধ আরোপ করে ইসরাইলি সামরিক বাহিনী।
নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, শুক্রবার থেকেই হেবরন শহর অবিলম্বে ঘিরে ফেলা এবং পুরো পশ্চিম তীর সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার প্রস্তুতি নিতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।