
সব বিক্রি করে বিয়ের স্বপ্ন, ১২০০ মাইল পাড়ি দিয়ে জানলেন সেই নারী ‘এআই’!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১৬:৪৪

গত ১৬ অক্টোবর গাজা সিটিতে ইসরাইলি বিমান হামলার লক্ষ্যবস্তু হওয়া একটি বাড়ি। ছবি: রয়টার্স
গাজা উপত্যকায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা ৭৫ ফিলিস্তিনিকে জানানো হচ্ছে শেষ বিদায়। ইসরাইলি বাহিনীর চালানো হামলায় ভবন ধসে এসব মানুষ প্রাণ হারান। দীর্ঘদিন মরদেহগুলো পড়ে ছিল ধ্বংসস্তূপের নিচে। মরদেহগুলো উদ্ধার হওয়ায়, এখন একসঙ্গে জানাজা পড়ে তাদের কবরস্থ করা হবে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজা সিটির দরাজ এলাকায় ইসরাইলি হামলায় ধ্বংস হওয়া ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা ৭৫ জন ফিলিস্তিনির জানাজা অনুষ্ঠিত হচ্ছে।
গাজার সিভিল ডিফেন্সের একজন মুখপাত্র আল জাজিরাকে জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে প্রায় ৮,০০০ মৃতদেহ রয়ে গেছে।
এদিকে, গাজায় ইসরাইলের চালানো গণহত্যামূলক যুদ্ধে ২০২৩ সালের অক্টোবর থেকে অন্তত ৭৪,৪৭৫ জন নিহত এবং ১,৭৫,৫১৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে অবরুদ্ধ অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের অক্টোবর মাসে তথাকথিত “যুদ্ধবিরতি” শুরুর পর থেকে ১,৫১৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, ৫,৪০০ জন আহত হয়েছেন এবং ধ্বংসস্তূপের নিচ থেকে ৮৩৯টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
সূত্র: আল জাজিরা