
ভারতে এবার ‘মাছি জনতা পার্টি’ নামে নতুন দলের আত্মপ্রকাশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২০:৩৭

ভারতের জেন-জি আন্দোলনের নতুন মুখ নেহা বোরা। ছবি: সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলনরত তরুণেরা বাংলাদেশের ২০২৪ সালের জুলাই আন্দোলন থেকে অনুপ্রেরণা পেয়েছেন বলে মন্তব্য করেছেন দেশটির প্রগতিশীল ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সর্বভারতীয় সভাপতি নেহা বোরা।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে পাঠানো এক ভিডিও বার্তায় বাংলাদেশের তরুণদের প্রশংসা করেন নেহা বোরা। সংগঠনটির অফিশিয়াল ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করা হয়।
ভিডিও বার্তায় নেহা বোরা বলেন, ‘সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলনে বিপ্লবী শুভেচ্ছা ও লাল সালাম জানাচ্ছি। আমরা জানি, আমাদের দেশে জেন-জি বা তরুণ প্রজন্মের যে আন্দোলন চলছে, তা প্রথম শুরু হয়েছিল বাংলাদেশে। তারাই আমাদের এই আন্দোলনের পথ দেখিয়েছে।’
২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে বাংলাদেশের তরুণদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন শুরু হয়েছিল। একইভাবে ভারতেও গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ে তরুণেরা আন্দোলন করছেন।
নেহা বোরা আরও বলেন, বাংলাদেশের তরুণেরা মৌলবাদের বিরুদ্ধে আন্দোলন করছেন। ভারতের তরুণেরাও একই ধরনের মৌলবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন।
ভারতের আন্দোলনরত তরুণদের জন্য বাংলাদেশের শিক্ষার্থীরা অনুপ্রেরণা হিসেবে কাজ করছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আপনাদের লড়াই আর আমাদের দেশের তরুণদের চলমান লড়াই একই। আপনারা এই আন্দোলনে আমাদের পথপ্রদর্শক।’