
ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদায় পশ্চিমবঙ্গ সরকারের উপদেষ্টা মিঠুন চক্রবর্তী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ৮:৪৬

গত দুই বছরে মস্কো ও আশপাশের অঞ্চলে এটি ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম ড্রোন হামলা। ছবি: রয়টার্স
রাশিয়ার রাজধানী মস্কো ও পার্শ্ববর্তী এলাকায় রাতভর প্রায় ৬৫০টি ড্রোন দিয়ে ব্যাপক হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। মঙ্গলবার (৬ অক্টোবর) রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটানয় একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।
মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ বলেন, হামলায় মস্কোর উপকণ্ঠের একটি গ্রামের ২০ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
রুশ সংবাদ সংস্থা রিয়া নভোস্তি জানিয়েছে, হামলায় আরও ছয়জন আহত হয়েছেন। অন্যদিকে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, গত দুই বছরে মস্কো ও আশপাশের অঞ্চলে এটি দ্বিতীয় বৃহত্তম ড্রোন হামলা।
সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া ও ইউক্রেন দূরপাল্লার হামলা জোরদার করেছে। এসব হামলায় জ্বালানি, পরিবহন ও বন্দর স্থাপনাসহ বেসামরিক ও শিল্প অবকাঠামো লক্ষ্যবস্তু করা হচ্ছে। কৃষ্ণসাগরে থাকা বিভিন্ন জাহাজও হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
রাশিয়া জানিয়েছে, শীত ঘনিয়ে আসায় অবকাঠামোগত স্থাপনা, বিশেষ করে কিয়েভের বিভিন্ন স্থাপনায় হামলা আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে।
তথ্যসূত্র: টিআরটি ওয়ার্ল্ড