
চলন্ত ট্রেনে মোবাইল ছিনতাইয়ের চেষ্টা, চোরকে ঝুলিয়ে রাখলেন যাত্রীরা!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ৭:৫৭

বিহারে গঙ্গা নদীতে নৌকাডুবির পর চলছে উদ্ধারকাজ। ছবি: সংগৃহীত
ভারতের বিহারে গঙ্গা নদীতে নৌকাডুবিতে শিশুসহ অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজ্যের বৈশালী জেলার রাঘোপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ১৫ থেকে ২০ জন যাত্রী নিয়ে নৌকাটি একটি ভোজের অনুষ্ঠানে যাচ্ছিল। নিহতদের অধিকাংশই শিশু। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে স্থানীয় প্রশাসন। উদ্ধারকাজে মোতায়েন করা হয় জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী। নিখোঁজদের সন্ধানে প্রশাসনের সঙ্গে কাজ করছেন স্থানীয় বাসিন্দারাও। এখন পর্যন্ত বেশ কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়েছে।
নিহতদের মধ্যে এখনও পর্যন্ত নয় জনের পরিচয় জানিয়েছে পুলিশ। তারা প্রত্যকেই শিশু। তাদের নাম— পিঙ্কি কুমারী, অঙ্কিতা কুমারী, সুনীতা কুমারী, আরিয়ান কুমার, আলিশা কুমারী, শিকি কুমারী, ভোনু কুমারী, মীরা কুমারী এবং নমন কুমার। তারা সবাই রামপুর শ্যামচাঁদ গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় নিহতদের পরিবারের জন্য চার লাখ রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। অন্যদিকে নিহতদের পরিবারকে দুই লাখ রুপি করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্র: আনন্দবাজার