
সৌদিতে বিস্ফোরণের শব্দ, বাসিন্দাদের ফোনে সতর্কবার্তা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১৮:৩৬

হুতি বিদ্রোহীদের আক্রমণ থেকে সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধবিমান মোতায়েন করার কথা জানিয়েছে যুক্তরাজ্য। ফাইল ছবি
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আক্রমণ থেকে সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধবিমান মোতায়েন করার কথা জানিয়েছে যুক্তরাজ্য।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার (২০ অক্টোবর) এক বিবৃতিতে জানিয়েছে, সৌদি আরবের শহরগুলো এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষার জন্য রয়্যাল এয়ার ফোর্সের টাইফুন যুদ্ধবিমান ব্যবহার করে যুক্তরাজ্য ‘প্রতিরক্ষামূলক পাল্টা-বিমান অভিযান’ পরিচালনা করা হবে।
গত এক মাস ধরে হুতিরা সৌদি আরবের ওপর তাদের হামলা জোরদার করেছে, তারা তেল স্থাপনা ও বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে আসছে।
ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র সাংবাদিকদের জানান, যুক্তরাজ্য ইতোমধ্যে সৌদি আরবকে আকাশপথে জ্বালানি সংগ্রহের সহায়তা দিচ্ছে এবং দেশটির সুরক্ষায় সহায়তার জন্য আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম ও ব্রিটিশ কর্মী মোতায়েন করেছে।
তিনি আরও জানান, সৌদি আরবের দিকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলোকে ‘টাইফুন’ বিমানগুলো প্রতিহত করবে, তবে ইয়েমেনের ভেতরে কোনো আক্রমণাত্মক অভিযান চালাবে না।
ইয়েমেনের রাজধানী সানায় হুতি-নিয়ন্ত্রিত বিমানবন্দরে সৌদি হামলার প্রতিক্রিয়ায়, জুলাই মাসে হুতিরা লোহিত সাগরে সৌদি জাহাজ এবং সৌদি আরবের ভেতরে থাকা অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দেওয়ার পর থেকে এই সংঘাত আরও তীব্র হয়ে উঠেছে।
সূত্র: সিএনএন