
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১৭:৩৭

হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৭ শিশু প্রাণ হারিয়েছে। ফাইল ছবি
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩২৭ জন শিশু।
বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অধিদফতরের তথ্যানুযায়ী,গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ৭৩ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০৪ শিশুর মৃত্যু হয়েছে। এতে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৭৭ শিশুর মৃত্যু হয়েছে।
অধিদফতরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৮ হাজার ৫৭০, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২২ হাজার ৮৪০। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৮৫ হাজার ৩৯০ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৭৭ হাজার ৬৯৮ জন ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে।